মামুনুল ইস্যুতে জুনায়েদ বাবুনগরীর নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২১, ০১:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ০১:১৫

নারায়ণগঞ্জের এক রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্থার নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী।

শনিবার (৩ এপ্রিল) রাতে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বাবুনগরী বলেন, ‘আলেমগণ নবীগণের উত্তরসূরী। মহান আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। তাছাড়া তিনি (মামুনুল হক) একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং শায়খুল হাদিস। তার মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার ওপর এত বড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনই মেনে নেবে না। মনে রাখতে হবে কাউকে অপবাদ দেওয়া বড় একটি অপরাধ।’

মামুনুল হকের ওপর হামলার অভিযোগ তুলে হেফাজত আমির হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন ভিডিও ফুটেজে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কীভাবে তার পর হামলা করেছে। তাদের হামলার ধরণ দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে।আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।’

হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা ইন'আমুল হাসান ফারুকী গণমাধ্যমে এ বার্তা পাঠান।

আরও পড়ুন:

নারীসহ রিসোর্টে গিয়ে জনগণের তোপের মুখে হেফাজত নেতা মামুনুল

কাকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন মামুনুল হক?

মামুনুল হককে ছিনিয়ে নিলো হেফাজত

যা বললেন মামুনুল হক

ফোনালাপে স্ত্রীকে যা শিখিয়ে দিয়েছিলেন মামুনুল হক

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি