মসজিদে ২০ জনের বেশি মুসল্লি নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ২০:০৩ আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২০:০৩

গত বছরের মতো এবারও মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন বলে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে এ নির্দেশনা বলবৎ থাকবে।

ধর্ম মন্ত্রণালয়ের উপ সচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতিতে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে  মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের  প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশ নিতে পারবেন। রমজানে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন। জুমার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা অংশ নেবেন। মুসল্লিদের পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দুয়া করার অনুরোধ করা হলো।

প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন-

সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

এবারও সুরক্ষা রীতি মেনেই তারাবির নামাজ

জরুরি পরিষেবার আওতায় যা যা রয়েছে

দুই ভাগে খোলা থাকবে খাবারের দোকান

কেবল লকডাউনেই কমবে সংক্রমণ!

অক্সিজেন নিয়ে চলছে কাড়াকাড়ি!

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
বিমানবন্দরে বিশৃঙ্খলা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম