ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ১৮:০২আপডেট : ০১ মে ২০২১, ২০:৩০

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বাকি তিন জনের করোনার উপসর্গ আছে এবং তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

মারা যাওয়া পাঁচ জনের দুজন হলেন ময়মনসিংহ মহানগরীর আমলাপাড়ার রেনু দে (৬৭) এবং জামালপুরের বাগেরহাটার মাহমুদ আলম (৬০)। তাদের দুই জনেরই রিপোর্ট পজিটিভ। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন জন হলেন ময়মনসিংহ সদরের পুষ্প রানী (৬৫), টাঙ্গাইলের মধুপুরে রোজী আক্তার (৪৫) এবং ময়মনসিংহ সদরের মোতালেব হোসেন (৮৫)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার জাকিউল ইসলাম জানান, মারা যাওয়াদের মধ্যে চার জন আইসিইউতে এবং একজন সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি জানান, হাসপাতালটির করোনা ইউনিটে এখন রোগী ভর্তি আছেন ১৫৫ জন। এর মধ্যে ৯ জন আইসিইউতে।

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

/আইএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে; খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
‘রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে; খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে’ লোককথাটি কীভাবে এলো
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
পুরোনো বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চান ব্যবসায়ীরা
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি