X
শনিবার, ০৩ জুলাই ২০২১, ১৯ আষাঢ় ১৪২৮

সেকশনস

চাকরি হারালেন মরিনহো

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬:৫৯

২০১৯ সালের নভেম্বরে ইংলিশ লিগে টটেনহামের দায়িত্ব নিয়েছিলেন হোসে মরিনহো। কিন্তু ১৭ মাসের মধ্যেই বিদায় ঘণ্টা বেজে গেছে তার। চুক্তির মেয়াদের আগেই তাকে কোচের পদ থেকে বরখাস্ত করেছে টটেনহাম।

ক্লাবটির চেয়ারম্যান দানিয়েল লেভি বলেছেন, ‘হোসে ও তার কোচিং স্টাফরা ক্লাবের চ্যালেঞ্জিং সময়েই ছিল। তাদের সঙ্গে কাজ করার সময়টুকু আমি ব্যক্তিগতভাবে উপভোগ করেছি। '

পর্তুগিজ কোচের সঙ্গে টটেনহামের চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু এই সময়ে মরিনহোর অধীনে টটেনহাম ভালো পারফর্ম করতে পারেনি। গতবার লিগে ষষ্ঠ হয়েছিল। এখন আছে সপ্তম স্থানে। সবশেষ তিন ম্যাচ থেকে টটেনহাম মাত্র দুই পয়েন্ট অর্জন করেছে। এছাড়া এভারটনের সঙ্গে সবশেষ ম্যাচটিও ড্র হয়েছিল। এর আগে অবশ্য মার্চে হওয়া ইউরোপা লিগ থেকে ছিটকে গেছে তারা।

মরিনহোর অধীনে টটেনহাম ম্যাচ খেলেছে ৮৬টি। এর মধ্যে জয় ছিল ৪৪টিতে। এছাড়া এবার তার অধীনে ১০ ম্যাচ হেরেছে টটেনহাম। যা পর্তুগিজ কোচের ক্যারিয়ারে আগে কখনো ঘটেনি!

স্পাররা আগামী রবিবার লিগ কাপে ফাইনালে মুখোমুখি হবে পেপ গার্দিওয়ালার ম্যানসিটির সঙ্গে। এর আগেই হয়তো নতুন কোচের দেখা পেতে পারে টটেনহাম।

/টিএ/এফআইআর/

সম্পর্কিত

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৬:৪৮

দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ব্রাজিলকে। ভাগ্য ভালো, আগেই গোল করতে পেরেছিল তারা। আর ওই গোলটাই চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতিয়ে সেমিফাইনালে তুলেছে সেলেসাওদের। ৪৮ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলা মোটেও সহজ ছিল না। তবে সেই চ্যালেঞ্জ উতরে গিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন নেইমার।

শনিবার সকালে চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। এমনিতেই চিলির বিপক্ষে ম্যাচটি কঠিন পরীক্ষার ছিল পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের। সেই কাজটা আরও কঠিন হয়ে যায় গাব্রিয়েল জেসুস কুংফু-স্টাইলের চ্যালেঞ্জে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। কঠিন ওই মুহূর্ত ম্যাচের বাকি সময়টা সামলে ব্রাজিল প্রমাণ করেছে যেকোনও পরিস্থিতি তারা মানিয়ে নিতে পারে। আর এজন্যই দলের লড়াইয়ে মুগ্ধতা ঝরছে নেইমারের কণ্ঠে।

এবারের কোপা আমেরিকায় দুর্দান্ত সময় কাটছে নেইমারের। চিলির বিপক্ষে গোল না পেলেও ছিলেন চেনা ছন্দে। সেমিফাইনাল নিশ্চিত করার পর প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড বলেছেন, ‘প্রতিদিনের পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তুলছে। প্রমাণ করার সুযোগ করে দিচ্ছে যে আমরা যেকোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারি।’

চিলির বিপক্ষে দলের লড়াই করার মানসিকতার প্রশংসা করছেন সাবেক বার্সেলোনা তারকা, ‘চিলি ভালো দল, ওদের ভালো মানের অনেক খেলোয়াড় আছে। সেই তাদের বিপক্ষে একজন কম নিয়ে খেলাটা ছিল কঠিন। প্রত্যেকেই প্রশংসা পাবে; ডিফেন্স, মিডফিল্ড, ফরোয়ার্ড- সবাই।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমরা এমন প্রতিরোধ জয় করেছি, যেটা এই দলটাই দরকার ছিল। এটা আমাদের জন্য ছিল বড় পরীক্ষা। আমরা জানতাম, অনেক কঠিন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছি, তবে সবচেয়ে বড় বিষয় হলো জয় এবং সেমিফাইনালে ওঠা।’

ফাইনালে ওঠার লড়াইয়ে নেইমারের ব্রাজিল সেমিফাইনালে মুখোমুখি হবে পেরুর। শনিবার আগের কোয়ার্টার ফাইনালে যারা টাইব্রেকারে হারিয়েছে প্যারাগুয়েকে।

/কেআর/

সম্পর্কিত

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

তামিম-মুশফিক নেই, খেলছেন মাহমুদউল্লাহ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:৪৭

জিম্বাবুয়েতে দুই দিন অনুশীলন করে আজ (শনিবার) দুই দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। চোট সমস্যার কারণে ম্যাচটিতে খেলতে পারছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় টাকাশিঙ্কা স্পোর্টস ক্লাব মাঠে শুরু হওয়া প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সফরকারীরা।

হাঁটুর চোটে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচ খেলেননি তামিম। চোটে ভোগা এই ব্যাটসম্যান না থাকায় ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী হয়েছেন সাইফ হাসান। টেস্ট দলে শেষ মুহূর্তে যোগ হওয়া মাহমুদউল্লাহ খেলছেন প্রস্তুতি ম্যাচে। তার সঙ্গে লাল বলে সাকিব আল হাসানের সামনেও নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। ফিক্সিং-কাণ্ডে নিষেধাজ্ঞা থেকে ফিরে ব্যাট হাতে এখনও সুদিনের দেখা পাননি এই অলরাউন্ডার। 

মুশফিক সুপার লিগের দুই ম্যাচ খেলার পর ছিটকে যান হাতের আঙুলে চোট পাওয়াতে। তিনিও নেই প্রস্তুতি ম্যাচে। তবে টেস্ট ম্যাচ সামনে রেখে তামিম-মুশফিক দুজনই নেটে ব্যাটিং করেছেন পুরোদমে। আগামী দুই দিনে তাদের অবস্থার আরও উন্নতি হবে বলে জানা গেছে।

৮ বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়া বাংলাদেশ দলের মাঠের লড়াই শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। ২০১৩ সালের সর্বশেষ সিরিজে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ড্র করলেও ওয়ানডে সিরিজে হেরেছিল বাংলাদেশ। এবারও তিন ফরম্যাটে খেলতে পূর্ণশক্তির দল নিয়ে গেছে। প্রথম দফায় টেস্ট দল সফরে গেছে, আর সীমিত ওভারের দলে থাকা ক্রিকেটাররা আগামী সপ্তাহে দেশ ছাড়বেন।

বাংলাদেশ দুই দিনের এই ম্যাচটি শেষ করে ৫ ও ৬ জুলাই অনুশীলন করবে। এরপর ৭ জুলাই মাঠে গড়াবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।

প্রস্তুতি ম্যাচের দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদউল্লাহ।

/আরআই/কেআর/

সম্পর্কিত

নাম লেখালেন সাকিব-তামিম, বাংলাদেশ থেকে আরও যারা

নাম লেখালেন সাকিব-তামিম, বাংলাদেশ থেকে আরও যারা

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

লঙ্কা প্রিমিয়ার লিগ

নাম লেখালেন সাকিব-তামিম, বাংলাদেশ থেকে আরও যারা

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৪:০৫

করোনাভাইরাস সংক্রমণে কয়েক দফা পিছিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর শেষ হয়। দ্বিতীয় আসর শুরুর সম্ভাব্য তারিখ জুলাই-আগস্ট। এই আসরে সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ৭ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। সব মিলিয়ে ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এই লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ক্রিকবাজ, হিন্দুস্থান টাইমসসহ বেশ কিছু গণমাধ্যম।

নিবন্ধন করা বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, লিটন দাস ও তাসকিন আহমেদ। গত বছর বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের শ্রীলঙ্কার এই প্রতিযোগিতা খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ঘরোয়া লিগ সামনে রেখে বিসিবি সাফ জানিয়ে দেয়, কাউকে ছাড়পত্র দেওয়া হবে না। তাতে করে নিলামেও ছিলেন না বাংলাদেশের কোনও ক্রিকেটার। এবার ড্রাফটের আগে ৭ ক্রিকেটার তালিকাভুক্ত হলেন।

বাংলাদেশি ছাড়াও অনেক তারকা ক্রিকেটার এলপিএলে নিবন্ধন করেছেন। দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক তেম্বা বাভুমা ছাড়াও দুই শীর্ষ স্পিনার কেশব মহারাজ ও তাবরেজ শামসি খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানও আছেন নিবন্ধিত তালিকায়। অস্ট্রেলিয়ার জেমস ফকনার, উসমান খাজা, বেন ডাঙ্ক, কালাম ফার্গুসনও ড্রাফটে নাম লিখিয়েছেন। আছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটসম্যান নিকোলাস পুরানও।

এর বাইরে নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘন, জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর, যুক্তরাষ্ট্রের আলী খান ও নেপালের সন্দীপ লামিছানে দ্বিতীয় আসরে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত

তামিম-মুশফিক নেই, খেলছেন মাহমুদউল্লাহ

তামিম-মুশফিক নেই, খেলছেন মাহমুদউল্লাহ

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

টিভিতে আজ

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৩:৪৩

টিভি সূচি (শনিবার, ৩ জুলাই ২০২১)

ফুটবল

ইউরো ২০২০

কোয়ার্টার ফাইনাল

চেক প্রজাতন্ত্র-ডেনমার্ক

সরাসরি, রাত ১০টা, সনি সিক্স ও সনি টেন ২

ইংল্যান্ড-ইউক্রেন

সরাসরি, রাত ১টা, সনি সিক্স ও সনি টেন ২

কোপা আমেরিকা

কোয়ার্টার ফাইনাল

উরুগুয়ে-কলম্বিয়া

সরাসরি, রবিবার ভোর ৪টা, সনি সিক্স ও সনি টেন ২

আর্জেন্টিনা-ইকুয়েডর

সরাসরি, রবিবার সকাল ৭টা, সনি সিক্স ও সনি টেন ২

টেনিস

উইম্বলডন, তৃতীয় রাউন্ড

সরাসরি, বিকেল ৪টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

/কেআর/

সম্পর্কিত

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

টিভিতে আজ

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৮:৩৫

ব্রাজিলের শুরুটা ছিল ছন্দময়। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয়ে শেষটা হয়েছে অস্বস্তিতে। ঘাম ঝরানো জয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারসহ বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ তিতে। তাই এই ম্যাচে পরিবর্তন আনা হয় ৮টি। গোলবারের নিচে ফেরেন এদেরসন। একাদশে ফেরেন দানিলো, সিলভা, কাসেমিরো, ফ্রেদ, জেসুস, রিচার্লিসন ও নেইমার।

নিলতন সান্তোস স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দল সুযোগ তৈরি করলেও সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করেছে ব্রাজিল। ১৫ মিনিটে খেলার ধারার বিপরীতে বল পেয়ে যান রিচার্লিসন। দৌড়ে লং রেঞ্জের শট নিয়েছিলেন। কিন্তু বাম প্রান্ত থেকে তার নেওয়া নিরীহ শট সরাসরি জমা পড়ে ব্রাভোর গ্লাভসে।

২২ মিনিটে সুবর্ণ সুযোগটি হাতছাড়া করে তারা। বাম প্রান্ত থেকে চিলি রক্ষণকে বোকা বানিয়ে দূরের পোস্ট বরাবর ক্রস দিয়েছিলেন নেইমার। কিন্তু লক্ষ্যে বল রাখতে পারেননি এগিয়ে আসা ফিরমিনো।

২৭ মিনিটে প্রতি আক্রমণে ভালো সুযোগটি পেয়েছিল চিলিও। একক প্রচেষ্টাতে ডান প্রান্ত দিয়ে দৌড়ে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন চিলির ফরোয়ার্ড ভারগাস। ব্রাজিল গোলকিপার এদেরসন বাম প্রান্তে ঝাঁপিয়ে কোনও মতে তার শট রক্ষা করেছেন। 

৩২ মিনিটে আবার সুযোগ তৈরি করেও হতাশ করে সেলেসাওরা। বক্সের প্রান্ত থেকে দানিলোর নেওয়া শট চলে যায় বারের ওপর দিয়ে। বিরতির আগে জেসুসের শট দারুণ সেভে রক্ষা করেন চিলির গোলকিপার ব্রাভো।

বিরতির পর ফিরমিনোর বদলে নামেন প্যাকেতা। আর তাতেই দৃশ্যপট পাল্টে যায় সেলেসাওদের। ৪৬ মিনিটে গোলমুখে নেইমারের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চিলির জাল কাঁপিয়ে দেন লুকাস প্যাকেতা।

দুই মিনিট বাদে অবশ্য বাজে ট্যাকলের খেসারত দিতে হয় স্বাগতিকদের। ব্রাজিল পরিণত হয় ১০ জনের দলে। সরাসরি লাল কার্ড দেখেন জেসুস। বল দখল করতে গিয়ে বুট দিয়ে চিলি খেলোয়াড় মেনার মুখ বরাবর আঘাত করেন তিনি! তার পর থেকেই বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। ৬২ মিনিটে চিলি সমতাও ফিরিয়েছিল। ফ্রি কিক থেকে জাল কাঁপিয়েছিলেন ইসলা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় তা। ভার রিভিউ নেওয়া হলে আগের সিদ্ধান্তই বহাল থাকে পরে।

এর পর শেষ দিকে বার বার ব্রাজিল রক্ষণে ত্রাস ছড়ায় ২০১৫ ও ২০১৬ আসরের চ্যাম্পিয়ন চিলি। ভাগ্যদেবী সহায় না থাকায় কাঙ্ক্ষিত গোল তারা পায়নি। যেমনটি হয়েছিল ৭৮ মিনিটে। ভারগাসের দেওয়া শট থেকে বল পেয়ে লক্ষ্য বরাবর শট নেন মেনসেস। দারুণ দক্ষতায় তার শট বাঁচিয়ে দেন ব্রাজিল গোলকিপার।

৮১ মিনিটে সময় নষ্ট করার মাশুল দেন ব্রাজিল গোলকিপার এদেরসন। হলুদ কার্ড দেখেন তিনি। শেষটায় আর গোল না হলেও নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ব্রাজিল।

এই জয়ে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। যারা প্রথম কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে ৪-৩ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত সময়ে খেলাটি ড্র হয় ৩-৩ গোলে।

/এফআইআর/

সম্পর্কিত

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

সম্পর্কিত

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

লকডাউনে না হলেও বৃষ্টিতে বন্ধ ফুটবল লিগ

লকডাউনে না হলেও বৃষ্টিতে বন্ধ ফুটবল লিগ

নিয়ম ভাঙায় বহিষ্কার কাচিঝুলি 

নিয়ম ভাঙায় বহিষ্কার কাচিঝুলি 

কোয়ার্টার ফাইনালে ফিরছেন নেইমার-সানচেজ

কোয়ার্টার ফাইনালে ফিরছেন নেইমার-সানচেজ

পাকিস্তান-ভুটানকে ছাড়াই সাফ ফুটবল!

পাকিস্তান-ভুটানকে ছাড়াই সাফ ফুটবল!

কাদামাঠে আবাহনীকে জেতালেন সানডে-মামুনুল

কাদামাঠে আবাহনীকে জেতালেন সানডে-মামুনুল

সর্বশেষ

চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

চিরকুট লিখে করোনা রোগীর আত্মহত্যা

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

করোনায় মৃত মালিকের প্রতি গরুর ভালোবাসা

করোনায় মৃত মালিকের প্রতি গরুর ভালোবাসা

বাজেট অধিবেশন শেষ

বাজেট অধিবেশন শেষ

চাকরির ইন্টারভিউতে যে ১০টি প্রশ্ন করা হয়

চাকরির ইন্টারভিউতে যে ১০টি প্রশ্ন করা হয়

ছোটদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষ, নিহত ১

ছোটদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বড়দের সংঘর্ষ, নিহত ১

সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু উদ্ধার

সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু উদ্ধার

কোরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে: প্রধানমন্ত্রী

কোরআনে অবশ্যই ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে: প্রধানমন্ত্রী

করোনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

করোনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার ১৮৪

রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার ১৮৪

প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার ভোগান্তি কমানোর দাবি

প্রবাসী শ্রমিকদের করোনা পরীক্ষার ভোগান্তি কমানোর দাবি

র‌্যাবের অভিযান এবার পাড়া-মহল্লায়

র‌্যাবের অভিযান এবার পাড়া-মহল্লায়

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

১০ জনের ব্রাজিলের লড়াইয়ে মুগ্ধ নেইমার

তামিম-মুশফিক নেই, খেলছেন মাহমুদউল্লাহ

লঙ্কা প্রিমিয়ার লিগনাম লেখালেন সাকিব-তামিম, বাংলাদেশ থেকে আরও যারা

টিভিতে আজ

১০ জনের দল নিয়েও সেমিফাইনালে ব্রাজিল

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

© 2021 Bangla Tribune