হেফাজতের আরও দুই নেতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৮:০১আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৯:১৭

হেফাজতে ইসলামের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। তারা হলেন, হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব খোরশেদ আলম কাশেমী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরফাত হোসাইন। কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে এবং শরাফত হোসাইনকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, কাশেমী ও শরাফতের বিরুদ্ধে ২০১৩ সালের হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিম কাশেমীকে মোহাম্মদপুর এলাকা থেকে এবং গোয়েন্দা গুলশান বিভাগ ভাটারা থেকে শরাফত হোসেনকে গ্রেফতার করে।

মুফতি শরফাত হোসাইন

এর আগে গত কয়েকদিনে হেফাজতের কয়েকজন শীর্ষ ও মধ্যমসারির নেতাকের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

/এনএল/এআরআর/এমআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি