বাংলাদেশসহ ৩ দেশের যাত্রীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ০৮:৪৩আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৮:৪৩

বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ২১ এপ্রিল বুধবার করোনা প্রতিরোধে গঠিত দেশটির সর্বোচ্চ কমিটি এই ঘোষণা দেয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা বাকি দুই দেশ হচ্ছে ভারত ও পাকিস্তান।

আগামী ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অন্যান্য দেশের যেসব নাগরিক গত ১৪ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনও একটিতে ভ্রমণ করেছেন, তাদেরও ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে অবশ্য এটি বলবৎ হবে না।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, ওমানে এখন পর্যন্ত এক লাখ ৮৩ হাজার ৭৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

এদিকে সম্প্রতি ভারতে করোনাভাইরাসের একটি 'ডাবল মিউট্যান্ট' ধরন শনাক্তের পর থেকেই এ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। দেশটিতে সংক্রমণ যে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে, তার পেছনে এই নতুন ধরনটি দায়ী কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে। ইতোমধ্যে ধরনটি ভারতের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তবে ওমানের সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্টভাবে ভারতের 'ডাবল মিউট্যান্ট' ধরনটির ব্যাপারে কিছু বলা হয়নি।

/এমপি/
সম্পর্কিত
বছরে মাত্র দুই মাস থাকে যে বরফ নগরী
ইরান-ইসরায়েল নিয়ে ভিন্ন অবস্থানে ভ্যান্স ও রুবিও
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
ইসলামি ব্যাংকিংয়ের উন্নয়ন ও জাকাত টেলিভিশন চান পার্থ
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
‘এশিয়ার ব্রাজিল’ দলে সুস্থ হয়ে উঠছেন ‘জাপানের মেসি’ 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি