দেশেই আছেন সায়েম সোবহান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ২২:৪৪ আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০০:৫৯

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর এখন কোথায়—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, আনভীর সোমবার (২৬ এপ্রিল) রাতেই দেশত্যাগ করেছেন। যদিও ইমিগ্রেশন পুলিশ সূত্র জানাচ্ছে, আনভীর দেশেই আছেন।

ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমাদের সিস্টেমে চেক করে দেখা গেছে, সে (সায়েম সোবহান আনভীর) দেশেই আছে।’

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে একটি চাটার্ড ফ্লাইটে সায়েম সোবহান আনভীরের পরিবারের সদস্যদের দুবাই যাওয়ার কথা ছিল। মঙ্গলবার বিকেলে ভিপিসি-১১ নম্বর ফ্লাইটে সায়েম সোবহানের ভাই সাফওয়ান সোবহান, রানিয়া আফরোজ সোবহান, শেহজাদ সোবহান, পিয়াসা সোবহান দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এছাড়া ওই ফ্লাইটে হোসনে আরা খাতুন ও মন্টু মিয়া নামে আরও দুজন যাত্রী ছিলেন। বিমানবন্দরের ওই সূত্র জানায়, এই ফ্লাইটেই সায়েম সোবহান আনভীরসহ পরিবারের অন্যান্য সদস্যদেরও দুবাই যাবার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে অন্যরা কেউ যাননি।

এদিকে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞার পর ইমিগ্রেশনে চিঠি লিখেছি। মৌখিকভাবে তার বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। সায়েম সোবহান তার বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে যাননি বলেই আমাদের কাছে তথ্য রয়েছে।

রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) ‍পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মুখ্য মহানগর হাকিম তা মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর আহমেদ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে সায়েম সোবহানের দেশত্যাগে নিষেধাজ্ঞার একটি আবেদন করা হয়েছিল। আবেদনটি আদালত মঞ্জুর করেছেন।’

আরও পড়ুন:

বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

গুলশানে তরুণীর লাশ উদ্ধার, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা

যা বললেন মুনিয়ার বড় বোন

প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় মুনিয়ার পরিবার

‘দুই বছর আগে আনভীরের সঙ্গে প্রেম হয় মুনিয়ার’

/সিএ/এনএল/এমআর/এফএএন/
সম্পর্কিত
মুনিয়া হত্যা মামলা: পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ
‘সামওয়ান’ কিলড মুনিয়া-তনু-লাভলী
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
সর্বশেষ খবর
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন