প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় মুনিয়ার পরিবার

কুমিল্লা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২১, ২১:৫৯ আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুবিচার চেয়েছেন ঢাকা গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হওয়া কলেজছাত্রী মুশরাত জাহান মুনিয়ার পরিবার। মঙ্গলবার (২৭ এপ্রিল) মঙ্গলবার বিকালে ঢাকা থেকে কুমিল্লায় ফিরে নগরীর বাগিচাগাঁও এলাকায় অরণী নামক ভবনের ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ এ ঘটনাকে হত্যা দাবি করে দোষীদের শাস্তি চান।

আশিকুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, আমার বোন মুনিয়া সুইসাইড করার মতো মেয়ে না। আমরা মনে করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এদিন কুমিল্লা নগরীর টমসমব্রিজ কবরস্থানে বাবা-মার পাশে মুনিয়ার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি ফ্ল্যাট থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে কুমিল্লায় ফিরে নগরীর বাগিচাগাঁও এলাকায় অরণী নামক ভবনের ফ্ল্যাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। তিনি সাংবাদিকদের বলেন, ‘দুবছর আগে থেকে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে মুনিয়ার সম্পর্ক হয়। ওই সম্পর্কের পর তাদের মধ্যে অনেক কিছুই হয়েছে।’

/এমআর/
সম্পর্কিত
মুনিয়া হত্যা মামলা: পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে হাইকোর্টে আপিল গ্রহণ
‘সামওয়ান’ কিলড মুনিয়া-তনু-লাভলী
মুনিয়া ধর্ষণ-হত্যা মামলা: অব্যাহতি পেলেন বসুন্ধরার এমডিসহ ৮ জন
সর্বশেষ খবর
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন