মা মরে গেলো কোভিডে, পাশে দেড় বছরের শিশু

ফয়সল আবদুল্লাহ
০১ মে ২০২১, ০৮:২১আপডেট : ০১ মে ২০২১, ০৮:২১

কোভিডের কারণে ট্রাজেডির সীমা-পরিসীমা ছাড়িয়ে যাচ্ছে ভারতে। মহারাষ্ট্রের পুনেতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, তাতে স্পষ্টই বোঝা গেলো, করোনাভাইরাস শুধু ফুসফুসই নয়, মনটাকেও বিষিয়ে তুলেছে সবার। কোভিডে আক্রান্ত ছিলেন মা। এ জন্য মৃত্যু যন্ত্রণায় শত ডাকাডাকিতেও কেউ কাছে ঘেঁষেনি। এদিকে স্বামী গেছে উত্তরপ্রদেশে কাজের সন্ধানে। সহসা ফিরে আসাও সম্ভব ছিল না তার পক্ষে। বাসায় ছিল না আর কোনও সদস্য। এরপর গত শনিবার (২৪ এপ্রিল) মৃত্যু হয় ওই নারীর। তার পাশেই ছিল দেড় বছরের একমাত্র শিশু সন্তান। শিশুটির কান্না শুনে এগিয়ে আসেনি কেউ। টানা দুদিন মায়ের লাশের পাশেই পড়েছিল সে! শিশুর কান্নার চেয়েও প্রতিবেশীদের মনে হয়েছিল, নিজের জীবন আগে। আর তাই টানা দুদিন এক ফোঁটা দুধ বা পানিও পায়নি শিশুটি।

পরে বাড়ির মালিক খবর দেয় পুলিশে। পুলিশ আসে সোমবার। শিশুটিকে দেখেই ছুটে যান কনস্টেবল সুশীলা ও রেখা। দ্রুত হাতের কাছে দুধ, পানি যা পেলেন তা তুলে ধরেন শিশুটির মুখে। অভুক্ত শিশুটিও গিলতে থাকে গোগ্রাসে।

কান্নাজড়িত গলায় এনডিটিভিকে সুশীলা জানালেন, ‘আমার নিজেরও দুটি সন্তান আছে। ওকে কোলে নিয়ে মনে হলো নিজের সন্তানকে কোলে নিয়েছি।’

দ্বিতীয় মিরাকলটি ঘটে পরদিন। যখন কিনা শিশুটির করোনা টেস্টের ফল আসে নেগেটিভ। আপাতত পুলিশের হেফাজতে আছে শিশুটি।

/এফএ/
সম্পর্কিত
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা