মোমেনকে ধন্যবাদ জানালেন মমতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২১, ০৯:১২আপডেট : ০৭ মে ২০২১, ১৭:০৭

অভিনন্দন জানিয়ে পত্র পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক পত্রে এ ধন্যবাদ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিঠিতে মমতা উল্লেখ করেন পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় দেয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা ব্যানার্জি বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে এক পত্রে তাকে অভিনন্দন জানান ড. মোমেন। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠান

আরও পড়ুন-

শপথ নিলেন মমতা

মমতাকে বাংলাদেশের অভিনন্দন বার্তা

মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি