মিতু হত্যা মামলার আসামি সাকুকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২১, ২৩:৫৪আপডেট : ১৩ মে ২০২১, ০১:১০

আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকুকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার।

সাইদুল ইসলাম সিকদার প্রকাশ সাকু বুধবার (১২ মে) পাঁচলাইশ থানায় দায়ের করা হত্যা মামলার সাত নম্বর আসামি। এর আগে বুধবার দুপুরে মিতুর বাবা সাবেক পুলিশ অফিসার মোশারফ হোসেন মামলাটি দায়ের করেন। মামলায় বাবুল আক্তারসহ আটজনকে আসামি করা হয়।

মামলার অপর আসামিরা হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুসা, এহতেশামুল হক ভোলা, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম ওরফে কালু, সাইফুল ইসলাম সিকদার ওরফে সাকু ও শাহজাহান মিয়া।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় সড়কে খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু। খুনিরা গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। ঘটনার সময় বাবুল আক্তার ঢাকায় ছিলেন। হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার নিজে নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। এরপর গত ১০ মে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পিবিআই। বর্তমানে বাবুল আক্তার পিবিআই হেফাজতে আছে। তার শ্বশুরের দায়ের করা এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ আদালতে তোলা হলে আদালত ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

/এনএল/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি