ঈদের দিন বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ২০:৫৭আপডেট : ১৩ মে ২০২১, ২২:১৭

ঈদুল ফিতরের দিন শুক্রবার (১৪ মে) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে অবস্থান ধর্মঘট পালন করবেন পরিবহন শ্রমিকরা। আন্তজেলা বাস চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ মে) রাতে বাংলা ট্রিবিউনকে খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ঈদের সময় আন্তজেলা বাস চলাচলে নিষেধাজ্ঞা—এমন দুর্বিষহ দিন কখনোই আসেনি। উল্টো যেসব গাড়ি সারা বছর বা বছরের বেশিরভাগ সময় চালানো যায়নি, বা মালিকরা চালাননি, সেসব গাড়িও  ঈদের সময় চালানো হয়েছে। মানুষকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ করে দিতে বাড়িতে পৌঁছে দিয়েছে।’

তিনি বলেন, ‘এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এটি করা হলেও কোনও লাভ হয়নি। কারণ, মানুষকে ঘরে আটকে রাখা যায়নি। মানুষ বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাড়িতে গেছে, ঠেকানো যায়নি। যা সারা দেশবাসীর সঙ্গে সরকারের নীতিনির্ধারকরাও অসহায়ের মতো শুধুই দেখেছে।’

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, ‘আমি সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম— করোনা সংক্রমণ যাতে না বাড়ে, সে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে গাড়ি এক জেলা থেকে অন্য জেলায় যাবে। রাজধানী ঢাকা থেকেও একইভাবে গাড়িগুলো পরিচালনা করা হবে। সামাজিক দূরত্ব মানার বিষয়টিও নিশ্চিত করা হবে। কিন্তু সরকার আমাদের কথা শুনলো না। আমাদের আন্তজেলা গাড়িগুলো চালানোর অনুমতি দিলেন না। তাতে কী হলো? মানুষকে ঘরে আটকে রাখা গেলো না। যেভাবে মানুষজন একজনের কাঁধে চড়ে আরেকজন গেছেন, তাতে স্বাস্থ্যবিধি অনুসরণের কোনও সুযোগই ছিল না। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন সরকার সংশ্লিষ্টরা। অপরদিকে আমরা যারা এই সেক্টরের সঙ্গে জড়িত,  তাদের জন্য এই ঈদকে দুর্বিষহ করে তোলা হলো।’

তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে লজ্জা নেই। আজ আমাদের অনেকের ঘরেই ভাত খাওয়ার চাল নেই, ঈদের নতুন কাপড় দূরে থাক, এটিই বাস্তবতা।’

পরিবহন মালিক নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘গত এক বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি মোকাবিলা করে টিকে থাকার জন্য সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা চেয়েছিলাম। সরকার দেয়নি। শ্রমিকদের জন্য ওএমএস’র চাল চেয়েছিলাম, তাও দেয়নি। সর্বশেষ বাস টার্মিনালে শ্রমিকদের কাছে বিক্রির জন্য ১০ টাকা কেজি দরের চালও চেয়েছিলাম। তাও দেয়নি।’

তিনি জানান, মালিক ও শ্রমিকদের জন্য এসব দাবি-দাওয়াসহ আন্তজেলা বাসগুলো চালানোর অনুমতি পেতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছি, দ্বারে দ্বারে ঘুরেছি। কোনও কাজ হয়নি। সরকারের কাছ থেকে পরিবহন মালিক-শ্রমিকদের জন্য শুধু ‘সরকার চেষ্টা করছে’—এই তিনটি শব্দের আশার বাণী ছাড়া আর কিছুই পাইনি।

তিনি জানান, আমাদের পিঠও দেয়ালে ঠেকে গেছে। তাই আবারও আন্তজেলা বাস চালানোর সুযোগ দেওয়ার দাবিতে ঈদের দিন শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশের সব বাস টার্মিনালে মালিক-শ্রমিকরা মিলেমিশে অবস্থান ধর্মঘট পালন করবো।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশকে থাপ্পড় দেওয়া শ্রমিকনেতার জন্য দিনাজপুরে পরিবহন ধর্মঘট
মধ্যরাতে বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার 
আজ থেকে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘট
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
যেসব ওষুধ গরম সহ্য করা কঠিন করে তুলতে পারে
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
‘অবৈধপথে বিদেশযাত্রায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী