এই সপ্তাহের পর টিকার মজুত শেষ: স্বাস্থ্য অধিফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৫:২৩আপডেট : ২৩ মে ২০২১, ১৫:২৩

প্রথম ডোজ নেওয়া সবাই এখনই দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। ১৫ লাখের কাছাকাছি মানুষের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা পেতে দেরি হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। টিকার মজুত এই সপ্তাহের পর শেষ হওয়ার কারণেই দেরি হবে বলে জানানো হয়। তবে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়ে যাবে বলেও আশাবাদী অধিদফতর। রবিবার (২৩ মে) অনলাইন বুলেটিনে এ কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তবে ঠিক কবে নাগাদ টিকা শেষ হয়ে যাবে, এমন প্রশ্নে ডা. নাজমুল বলেন, ‘এই সপ্তাহের পর টিকার মজুত একেবারেই শেষ হয়ে যাবে। তবে সরকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে থাকা বাড়তি মজুত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার এই টিকা আনার উদ্যোগ গ্রহণ করেছে, আলোচনা চলছে। আমরা আশাবাদী, কোনও না কোনওভাবে এই উৎসগুলো থেকে দেশের চাহিদা অনুযায়ী এই টিকা সংগ্রহ করতে পারবো।’

তিনি বলেন, ‘আমাদের কাছে আর খুব বেশি টিকা নেই। যেসব কেন্দ্রে টিকার জন্য কম মানুষ নিবন্ধন করেছে তারা হয়তো কয়েকদিন টিকা দেওয়া চালিয়ে যেতে পারবে, কিন্তু যেসব কেন্দ্রে নিবন্ধন অনেক বেশি ছিল সেই কেন্দ্রগুলোতে কার্যক্রম চালানো সম্ভব হবে না।’

মিক্সড ভ্যাকসিন দেওয়ার অর্থাৎ এক কোম্পানির প্রথম ডোজ দেওয়ার পর আরেক কোম্পানির দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত হচ্ছে কিনা, প্রশ্নে নাজমুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে উত্তর, না।’

এখন পর্যন্ত এ রকম কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এফডিএসহ অন্যদের থেকে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত পাওয়া যায় তখন সেটি বিবেচনা করা হবে।’

 

 

/জেএ/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা