আগস্টের মধ্যে চীন-রাশিয়া থেকে ২ কোটি টিকা আনতে চায় সরকার

শেখ শাহরিয়ার জামান
২৪ মে ২০২১, ২৩:৪৪ আপডেট : ২৫ মে ২০২১, ১৬:৪৫

চীন থেকে দেড় কোটি টিকা সংগ্রহের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায় রয়েছে। চীন রাজি হলে আগামী জুন মাসেই ৫০ লাখ ডোজ টিকা এবং পরবর্তী দুই মাসে বাকি এক কোটি সরবরাহ করা হবে। এছাড়া রাশিয়া থেকে ৬০ লাখ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে প্রথম ভার্চুয়াল বৈঠক এ সপ্তাহে হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র। সব মিলিয়ে আগস্টের মধ্যে চীন-রাশিয়া থেকে ২ কোটি ১০ লাখ টিকা আনতে চায় সরকার।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, চীনের সঙ্গে তিনটি ডকুমেন্ট সই করতে হবে। প্রথমটি গোপনীয়তার চুক্তি, দ্বিতীয়টি হচ্ছে ক্রয় করার প্রতিশ্রুতিপত্র এবং সর্বশেষ হচ্ছে ক্রয় চুক্তি। এরমধ্যে প্রথম দুটি বাংলাদেশ সই করে পাঠিয়ে দিয়েছে। সর্বশেষ চুক্তিটিও দ্রুত শেষ হবে আশা করছি।

কিভাবে টিকা হস্তান্তর করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা জুন, জুলাই ও আগস্টে প্রতিমাসে ৫০ লাখ করে টিকা চাইছি। এছাড়া আমরা পাঁচ লাখ চীনের টিকা পেয়ে গেছি এবং আরও ছয় লাখ টিকা উপহার হিসাবে পাবো।

এই পরিমাণ টিকা দিয়ে বর্তমান চাপ সামাল দেওয়া সম্ভব বলে জানিয়ে তিনি বলেন, আগস্টের পরে অন্য জায়গা থেকেও টিকা সংগ্রহ করা যাবে বলে আমরা আরও কয়েক জায়গায় কথা বলছি।

ভারত থেকে টিকা কবে আসবে জানতে চাইলে তিনি বলেন, ‘ওইদেশের কোর্টের আদেশ অনুযায়ী ভারতের চাহিদা না মিটিয়ে বিদেশে রফতানি করা যাবে না। ফলে কবে এটি পাওয়া যাবে সেটি এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রাশিয়ার সঙ্গে টিকার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে তাদের সঙ্গে কয়েক দফা ডকুমেন্ট চালাচালি হয়েছে। আমরা তাদের কাছ থেকে ৬০ লাখ টিকা সংগ্রহ করতে চাই। কবে নাগাদ এই আলোচনা শেষ হবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে এটি বলা যাবে না।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা রাশিয়ার সঙ্গে এ সপ্তাহে প্রথম ভার্চুয়াল বৈঠক করতে চাই। চীনের সঙ্গে যেভাবে আলোচনা হয়েছে একই প্রক্রিয়ায় রাশিয়ার সঙ্গে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আমরা দ্রুততার সঙ্গে গোটা প্রক্রিয়া শেষ করতে চাই।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত হলো যে পাঁচ প্রতিষ্ঠান  
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা