দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকতে বললো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৫:১৬ আপডেট : ২৬ মে ২০২১, ১৫:১৬

করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম গতি হারিয়েছে। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী সব টিকা না আসায় প্রায় ১৫ লাখের মতো মানুষের টিকার দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংকট রয়েছে। এ অবস্থায় দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের অপেক্ষা এবং ধৈর্য ধারণ করতে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিফতর।

বুধবার (২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক বুলেটিনে এই অনুরোধ করেন  অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে,আর দ্বিতীয় ডোজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ডোজের যে পরিমাণ টিকা রয়েছে, সেটা দিয়ে প্রথম ডোজ গ্রহীতা সবাইকে টিকা দেওয়া যাবে না।’

বড় সংখ্যার অনেক মানুষ থেকে যাবেন যাদেরকে দ্বিতীয় ডোজ দেওয়া যাচ্ছে না, মন্তব্য করে নাজমুল ইসলাম বলেন, ‘তাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।’

প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়ার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সরকার সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করছে এই টিকা সংগ্রহ করতে। আমরা আশাবাদী, এই টিকা সংগ্রহ হবে এবং দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন।’

তিনি জানান, একইসঙ্গে চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা মঙ্গলবার  (২৫ মে) ৫০১ জন মেডিক্যাল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে এবং তাদের কারও মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আগামী সাত থেকে ১০ দিন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে।

এরপর জুন থেকে জুলাই মাসের মধ্যে সিনোফার্মের টিকার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান অধ্যাপক নাজমুল ইসলাম।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ৯৯ লাখ ৪ হাজার ৩১ ডোজ। এর পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড টিকা। এখনও পর্যন্ত দেশে কোভিশিল্ড টিকা এসেছে এক  কোটি দুই লাখ ডোজ।

সেই অনুযায়ী কোভিশিল্ডের অবশিষ্ট মজুত আছে আর মাত্র দুই লাখ ৯৫ হাজার ৯৬৯ ডোজ।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক