বিদেশে টাকা পাঠানো সহজ হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৮:২৮আপডেট : ৩১ মে ২০২১, ১৮:৩৬

বিদেশে চিকিৎসা, পড়ালেখা বা ভিসা ফি সংক্রান্ত ব্যয় মেটাতে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ডের মাধ্যমে গ্রাহকের হয়ে বিদেশে অর্থ পাঠাতে পারবে ব্যাংক। এ ব্যাপারে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩১ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রসঙ্গত, বিদ্যমান ব্যবস্থায় অনুমোদিত ডিলার ব্যাংক সুইফট ম্যাসেজের মাধ্যমে বৈদেশিক লেনদেন করে থাকে। অপরদিকে এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রবাসী আয় দেশে আসে।

নতুন সার্কুলার জারি হওয়ার পর এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। এ কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের বেশ কয়েকটি খাতে ব্যয়ের অর্থ সহজে বিদেশে পাঠাতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।

খাতগুলো হলো, তথ্যপ্রযুক্তি খাতের ব্যয়, সদস্য ফি, ভর্তি ফি, শিক্ষা-চিকিৎসা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ ফি ইত্যাদি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন সার্কুলারের আওতায় চাহিদা অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশের লেনদেনগুলো নিষ্পত্তি করতে পারবে। বাংলাদেশি কেউ বিদেশে কোনও সেবা নিতে গেলে তাকে যে ফি প্রদান করতে হয় সেই ফি কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। অর্থাৎ সুবিধাভোগীর কাছে আন্তর্জাতিক কার্ড না থাকলে, ব্যাংকগুলো গ্রাহকের পক্ষ হয়ে তাদের নিজস্ব নামে কার্ড ইস্যু করে ওই অর্থ পরিশোধ করতে পারবে। এতদিন এ ধরনের কোনও সুযোগ ছিল না।

এ সুবিধার ফলে এখন থেকে 'নস্ট্রো হিসাবের' (বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের জন্য বৈদেশিক মুদ্রার হিসাব) সহায়তা ছাড়াই এ কার্ডের মাধ্যমে সহজে দেশের বাইরে অর্থ পাঠানো যাবে।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের এমডি: নিয়োগ নয়, মনোনয়ন দেবে সরকার
বিভিন্ন ব্যাংকে আইটি কর্মকর্তা পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সর্বশেষ খবর
কী করলে ‘শিবিরের মঙ্গল’ হবে, জানালেন রাশেদ খাঁন  
কী করলে ‘শিবিরের মঙ্গল’ হবে, জানালেন রাশেদ খাঁন  
গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারকেই নিতে হবে, একটু সময় দিয়ে দেখি
সাক্ষাৎকারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ সরকারকেই নিতে হবে, একটু সময় দিয়ে দেখি
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সালিশে ৫ লাখ জরিমানা, গ্রামছাড়ার নির্দেশ
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
ইরানকে ‘শাস্তি’ দেওয়ার সৃজনশীল বুদ্ধি খুঁজছে মার্কিন সেনাবাহিনী
সর্বাধিক পঠিত
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই