আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যসহ গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি
০৫ জুন ২০২১, ০৮:৫৪আপডেট : ০৫ জুন ২০২১, ০৮:৫৪

জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা র‌্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম। এ সময় তাদের কাছে থেকে তিনটি উগ্রবাদী বই, দুটি মোবাইল ফোন ও একটি ছুরি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) হাশমত আলী।

গ্রেফতারকৃতরা হলো– দুর্গাপুর উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রেজাউল করিম রেন্টু (২৯) ও আয়েন উদ্দিনের ছেলে আল আমিন (১৯)। তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর ঢাকা র‌্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম বৃহস্পতিবার দুর্গাপুর থানার হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

দুর্গাপুর থানার ওসি বলেন, ‘গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার রেজাউল করিম ও আল আমিন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার র‌্যাব সদস্যেরা তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।’

অপর দুই জনকে গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার নান্দিগ্রামের হারুনুর রশীদ (২৮) এবং নিয়মিত মামলার আসামি নারিকেলবাড়ীয়া গ্রামের নাইমুল ইসলামকে (২৫) গ্রেফতার করে। তাদেরও জেল-হাজতে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’