ল্যাব আছে টেকনিশিয়ান নেই

মোংলা প্রতিনিধি
০৮ জুন ২০২১, ০৪:১৭আপডেট : ০৮ জুন ২০২১, ০৪:১৭
image

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ল্যাব টেকনিশিয়ান ও সমান সংখ্যক সহকারীর পদ শূন্য পড়ে আছে। নেই এক্স-রে টেকনিশিয়ানও। এসব সমস্যার কারণে করোনা রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবারও (০৭ জুন) এ উপজেলায় ১৪ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। দিনে দিনে রোগী বাড়তে থাকলেও হাসপাতালটির সমস্যা প্রকট আকার ধারণ করছে।

সোমবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, করোনা পরীক্ষা করতে আসা রোগীদের ভিড়। হাসপাতালে ল্যাব থাকলে সেখানে টেকনিশিয়ান নেই। এক্স-রে মেশিন চালানোর মানুষটিও নেই। শূন্য পড়ে আছে হাসপাতালের পুরুষ ও নারী ওয়ার্ডের বেডগুলো। করোনা বাড়ায় হাসপাতালে ভর্তি রোগীরা ভয়ে বাড়ি চলে গেছেন। হাসপাতালে আসছেনও কম সংখ্যক রোগী। আজ পুরুষ ওয়ার্ডে দুজন ও নারী ওয়ার্ডে তিনজন রোগী দেখা গেছে। আগে যেখানে দিনে ২৫০ রোগী আসতেন এ হাসপাতালে, এখন তা অর্ধশততে নেমে এসেছে।

এদিকে এ শূন্য পদগুলো পূরণ ও এখানে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা চালুর দাবি জানিয়েছেন হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস।

তিনি জানান, হাসপাতালটিতে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা না থাকায় করোনা রোগীদের অধিক চাপের অক্সিজেন প্রয়োজন হলে তাদেরকে খুলনায় পাঠাতে হচ্ছে। এ পর্যন্ত ৮/১০ জনকে পাঠানো হয়েছে খুলনায়।

ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, এছাড়া টেকনিশিয়ান না থাকায় নমুনা সংগ্রহে নন-টেকনিশিয়ানদের দিয়ে কাজ করানো হচ্ছে। একই কারণে বন্ধ রয়েছে এক্স-রে মেশিনও। করোনা রোগীদের গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করতে পারায় তাদেরকেও খুলনায় পাঠাতে হচ্ছে। হাসপাতালটিতে যে করোনা ইউনিট রয়েছে, সেখানে একসঙ্গে ১৫ জনকে সেবা দেওয়া সম্ভব। এ পর্যন্ত প্রায় ৩০ জন রোগী ভর্তি হয়ে এখানে চিকিৎসা নিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
এবার ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল
হাম উপসর্গে একদিনে ৩ মৃত্যু
বাড়ি কোথায় বলতে পারছে না শিশুটি, পরিবার হারিয়ে হাসপাতালে কাঁদছে
সর্বশেষ খবর
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে নিয়ে আসবেন সানজয়!
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি