হাজারীবাগে মাদরাসায় শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৬:৩৬আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৩৬

রাজধানীর হাজারীবাগে মাদরাসার ভেতরে সাতবছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার (২২ জুন) দুপুরে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাজারীবাগ থানার জামিয়া মারিফুল কোরআনিয়া মাদরাসায় শিশুটি সোমবার (২১) সন্ধ্যায় পড়তে গেলে শিক্ষক জুবায়ের হোসেন (২৪) তাকে তার কক্ষে নিয়ে গিয়ে যৌননিপীড়ন করে। ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

শিশুটির মা অভিযোগ করেন, আমার মেয়ে সন্ধ্যায় পড়তে গেলে রাতে মাদরাসার হুজুর জুবায়ের পাশের রুমে নিয়ে গিয়ে হাত মুখ চেপে ধরে তাকে যৌন নিপীড়ন করে এবং কাউকে না বলার হুমকি দেয়। পরে আমার মেয়ে বাসায় এসেও কোনও কিছু বলেনি। তবে আমি তার শারীরিক কিছু পরিস্থিতি দেখে প্রশ্ন করার পর সে ঘটনা খুলে বলে। পরে বিষয়টি হাজারীবাগ থানায় জানালে পুলিশ ওই জুবায়েরকে আটক করে নিয়ে যায় বলেও তিনি জানান।

আর মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য আজ মঙ্গলবার ভোরের দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি করেন।

এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জুবায়েরকে আটক করে আদালতে পাঠানো হয়েছে আর শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।

পেশায় কাঠমিস্ত্রী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে হাজারীবাগ থানায় একটি মামলা করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
একদিকে ডেঙ্গুর রেকর্ড, অন্যদিকে একাধিক ভাইরাস: জ্বরে কাবু নগরবাসী
সর্বশেষ খবর
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের সামনে বড় চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন