হোয়াটসঅ্যাপে শপ ফিচার আনছে ফেসবুক

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ০০:৫৪আপডেট : ২৩ জুন ২০২১, ০০:৫৪

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সহযোগিতা ও কেনাকাটা সহজ করতে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই ফেসবুকের মালিকানাধনী হোয়াটসঅ্যাপে যুক্ত হবে শপ, মার্কেটপ্লেসে শপ, ইন্সটাগ্রামে ভিজ্যুয়াল সার্চ ও শপ অ্যাড।

নতুন এসব ফিচার কবে চালু হবে তা সম্পর্কে জাকারবার্গ কিছু বলেননি। পোস্টের মন্তব্যে তিনি এসব ফিচার সম্পর্কে অল্প কিছু তথ্য জানিয়েছেন। নতুন ফিচারগুলো হলো:

ইন্সটাগ্রাম ভিজ্যুয়াল সার্চ: এই ফিচারের মাধ্যমে ছবি অনুসন্ধানের মাধ্যমে পণ্য পাওয়া যাবে।

শপস অন মার্কেটপ্লেস: ১০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে মার্কেটপ্লেস ব্যবহার করেন। তাই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মার্কেটপ্লেসে নিয়ে আসা সহজ করছি। যাতে করে আরও বেশি মানুষের কাছে তারা পৌঁছাতে পারে।

হোয়াটসঅ্যাপে শপ: শিগগিরই হোয়াটসঅ্যাপে শপ দেখা যাবে। যাতে করে কোনও কিছু কেনার আগে বিক্রয়কারীর সঙ্গে চ্যাট করা যায়। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে তাদের শপ একবার সেটাপ করার প্রয়োজন পড়বে। এটি কাজ করবে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে।

শপ অ্যাডস: নতুন অ্যাডস চালু হবে যাতে কেনাকাটায় ব্যক্তির পছন্দ স্থান পাবে এবং নির্বাচিত দোকানগুলোতে ব্যবহারকারীকে নিয়ে যাবে।

/এএ/
সম্পর্কিত
আজ রাতে ইরানে জোরালো হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পের নতুন ঘোষণা
ইসরায়েল সফর বাতিল করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন বাহিনীকে সহায়তাকারী যেকোনও দেশ বৈধ লক্ষ্যবস্তু: ইরান
সর্বশেষ খবর
‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু 
‘ভুয়া’ মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু 
ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
ব্রাজিলের বিদায়ের কারণ কী নেইমার
মৃত্যু জেনেও হাত ছাড়েননি স্ত্রীর, একসঙ্গে মারা গেলেন দুজনে
মৃত্যু জেনেও হাত ছাড়েননি স্ত্রীর, একসঙ্গে মারা গেলেন দুজনে
চাঁদার বিনিময়ে দোকান, মেট্রো স্টেশনে যাত্রীদের চলাচলে ভোগান্তি
চাঁদার বিনিময়ে দোকান, মেট্রো স্টেশনে যাত্রীদের চলাচলে ভোগান্তি
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল