‘সীমান্তবর্তী দেশ থেকে এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আবশ্যক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ২২:৫১ আপডেট : ২৩ জুন ২০২১, ২২:৫১

দেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট তথা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ ঘটেছে। প্রথমে সীমান্তবর্তী এলাকা এবং পরে সেটা আরও বিস্তার লাভ করেছে।

আর তাই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সীমান্তবর্তী দেশ থেকে কেউ এলে তাকে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ বুধবার ( ২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিং এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

একইসঙ্গে সংক্রমণের এই ঊর্ধ্বমাত্রায় জনগমাগম হয় এমন যেকোনও ধরণের অনুষ্ঠান (বিবাহত্তোর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান) বন্ধ রাখার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ঢাকার বাইরে করোনা সংক্রমণ অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখার জন্য বাস, ট্রেনসহ সব চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর দেশের বাইরে থেকে যারা আসছেন তাদেরকে প্রাতিষ্ঠানিক এবং কাউকে কাউকে বাড়িতে কোয়ারেন্টিনের জন্য বলা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার বলা হচ্ছে, কোয়ারেন্টিন এবং আইসোলেশন হতে হবে ১৪ দিনের। এই ১৪ দিনের মধ্যে পুরো ১৪ দিনই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে পারলে সবচেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলো থেকে যারা আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অবশ্য, অবশ্যই পালনীয়।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সন্দেহভাজনদের ধাতব বাক্সে রাখছে চীন (ভিডিও)
কোয়ারেন্টিন থেকে পালিয়েছেন ইতালি-ভারত ফ্লাইটের ১৩ যাত্রী
আন্তর্জাতিক যাত্রীদের ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করলো ভারত
সর্বশেষ খবর
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
৫০ হাজার টাকায় ককটেল বিস্ফোরণের চুক্তি, ধানমন্ডিতে গ্রেফতার ১
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত