চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়লেন এক ব্যক্তি

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ০৪:২৪আপডেট : ২৭ জুন ২০২১, ০৪:২৪

ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়েছেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের এ ঘটনার পেছনে কোন নাশকতার চেষ্টা ছিল কিনা তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল। হঠাৎ বিমানের ককপিটে প্রবেশের বেশ কয়েকবার চেষ্টা চালান তিনি।

ফ্লাইটের ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে সে তার আসন থেকে উঠে পড়েন। একপর্যায়ে জরুরি দরজা দিয়ে লাফিয়ে পরার আগে তিনি ককপিটের দরজায় আঘাত করেন। তার এমন কাণ্ডে বিমানের যাত্রীরা কিছুটা আতঙ্কিত হন। পরে বিমানের দরজা খুলে জরুরি স্লাইডের মাধ্যমে লাফিয়ে পড়েন তিনি।

তবে শেষ রক্ষা হয়নি তার। কিছুক্ষণের মধ্যেই আটক হয় পুলিশের হাতে। লাফিয়ে পড়ার সময় আঘাত পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। তার উদ্দেশ্য কী ছিলো এখনও বের করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং পুলিশ এ ঘটনার অনুসন্ধানে নেমেছে।

/এলকে/
সম্পর্কিত
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
সর্বশেষ খবর
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
আর্চারি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের সমঝোতা চুক্তি
আর্চারি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও আর্চারি ফেডারেশনের সমঝোতা চুক্তি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস