৩ জনের ৯০ শতাংশ বার্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ০০:৫৫আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৫৫

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের একজন আইসিইউ ও দুজন এইচডিইউতে আছেন। তাদের বার্নের পরিমাণ ৯০ শতাংশ। বেসরকারি টেলিভিশন একাত্তরের টকশো ‘একাত্তর জার্নালে’ চিকিৎসক হাসান ইমাম এ তথ্য দেন।

তিনি বলেন, আমাদের এখানে ১৭ জন আহত রোগী এসেছিলেন। ১৭ জনের মধ্যে বার্ণের আহত ৬/৭ জন। ৫ জন অন্যান্য ইনজুরি হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে যাদের আনা হয়েছে তাদের ২ জন মৃত অবস্থায় এসেছে এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। শ্বাসনালী পুড়ে যাওয়া আহত কেউ নেই উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য বিস্ফোরণ বা পুড়ে যাওয়াদের থেকে এই ঘটনায় আহতদের পোড়া একটু ভিন্ন। কাঁচের টুকরো দিয়ে আঘাতপ্রাপ্ত বেশি।

এদিকে ‘একাত্তর জার্নালে’ ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার সাজ্জাদ হোসাইনবলেন, গ্যাসীয় পদার্থ বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে। আশেপাশের কোনও ভবনের সিসিটিভি ফুটেজ এখনো পাইনি। রাতের বেলায় আমরা কোনও এভিডেন্সও পাইনি। সন্দেহজনক কোনও গন্ধ পাওয়া যায়নি। তদন্তের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তৃতীয়তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই শতাধিক আহত ও ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন-

‘মুহূর্তেই সব ধ্বংসস্তূপ’

/ইউআই/জেআই/এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা