সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়ার সিদ্ধান্ত: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৬:৩২ আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:২৭

চীনের সিনোফার্মের টিকা শিগগিরই দেশের সব জায়গায় দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাসময়ে টিকা প্রদানের তারিখ জানিয়ে দেওয়া হবে। সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

দেশে বেশ কয়েকটি কোম্পানির টিকা দেওয়া হচ্ছে জানিয়ে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের কিছু ডোজ দিতে পেরেছিলাম। পরবর্তীতে চীনের সিনোফার্ম এবং কোভ্যাক্স সুবিধার আওতায় আসা ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘এছাড়া ঢাকা শহরে ফাইজারের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত ২১ জুন এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪০ জনকে। উদ্দেশ্য ছিল টিকা দেওয়ার পর তাদের সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা। যদি কোনও অসুবিধা না হয়, অথবা কোনও পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে পরবর্তী সময়ে বাকি টিকা ঢাকার ভেতরে দেওয়া হবে। সেই সাত দিনের জন্য এখনও আমরা অপেক্ষমাণ রয়েছি।’

প্রসঙ্গত, এর আগে দেশে গত ১৯ জুন থেকে চীন সরকারের উপহার দেওয়া সিনোফার্মের টিকা দিয়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে মেডিক্যাল শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত