কোভিশিল্ডের টিকা মজুত আছে মাত্র ৯৩ হাজার ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৯:৫০ আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৫০

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকার উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকা দেওয়া হয়েছে এক কোটি এক লাখ সাত হাজার ১৪১ ডোজ।

ভারত থেকে এ পর্যন্ত দেশে কোভিশিল্ডের টিকা এসেছে ১ কোটি ২ লাখ ডোজ। সেই হিসাবে বর্তমানে এই টিকা মজুত আছে মাত্র ৯২ হাজার ৮৫৯ ডোজ।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখনও পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। অপরদিকে, এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৮৭ হাজার ১২৬ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৮ হাজার ৭০৫ জন, আর নারী ১৫ লাখ ৪৮ হাজার ৪২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার স্বল্পতা রয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘এই সংকট খুব দ্রুত শেষ হবে না।’

সরকারের হাতে কোভিশিল্ড টিকা কত রয়েছে প্রশ্নে তিনি বলেন, ‘অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট রয়েছে। এর সমাধান চট করেই হয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি না। কারণ, ভারত থেকে এই টিকা যে পরিমাণ পাওয়ার কথা ছিল, তার সমাধান এখনও হয়নি। একইসঙ্গে অন্যান্য স্থান থেকেও এই টিকা পাওয়া সম্ভব না।’

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধনও।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
বাসি খাবার-পোড়া তেল, উত্তরায় রেস্টুরেন্টে জরিমানা
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান, সমঝোতার আভাস পেজেশকিয়ানের
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত