ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ২৩:৪৯আপডেট : ২৯ জুন ২০২১, ১৮:৩১
image

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। তারা লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে অভিযান চালিয়ে উদ্ধার করে নৌবাহিনী।

তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে ছেড়ে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, আইভরি কোস্ট, নাইজেরিয়া, সিরিয়া ও তিউনিসিয়ার নাগরিক ছিল।

ভূমধ্যসাগরে ৪৮ ঘণ্টার ব্যবধানে এ নিয়ে দুবার বড় ধরনের উদ্ধার অভিযান চালাল তিউনিসিয়া নৌবাহিনী। এর আগে গত বৃহস্পতিবার লিবিয়া থেকে অবৈধপথে ইউরোপ যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করে তিউনিসিয়া কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই তথ্য জানায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসী ইউরোপের উদ্দেশ্য যাত্রা করে। যা গত বছরের প্রথম চার মাসে ৭০ শতাংশের বেশি। সামনের দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

যুদ্ধ ও দারিদ্রতার কারণে প্রতি বছর আফ্রিকা, লিবিয়াসহ অনেক দেশ থেকেই জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসন প্রত্যাশীরা। এ যাত্রায় প্রাণ হারান অনেকে। জাতিসংঘ বলছে, এ বছরের ৩১ মে পর্যন্ত ৭৬০ জন ভূমধ্যসাগর পাড়িতে দিতে গিয়ে মারা গেছেন।

/এলকে/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি