দেশে এখন কত টিকা মজুত আছে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২১, ১৭:৪৯আপডেট : ০৩ জুলাই ২০২১, ১৭:৫০

শুক্রবার (২ জুলাই) থেকে শনিবার (৩ জুলাই) পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার টিকা এসেছে ২৪ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ। আর চীনের সঙ্গে কেনা চুক্তির আওতায় দুই ফ্লাইটে সিনোফার্মের টিকা এসেছে ২০ লাখ ডোজ।

এছাড়া দেশে আগে আসা টিকার মধ্যে এই মুহূর্তে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড অবশিষ্ট রয়েছে ৯০ হাজার ৭২ ডোজ, ফাইজারের রয়েছে ৯৯ হাজার ৬৭৮ ডোজ আর সিনোফার্ম রয়েছে ১০ লাখ ছয় হাজার ১৬২ ডোজ। সে হিসেবে সব মিলিয়ে দেশে মোট টিকা রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৯১২ ডোজ।

গত ১ জুলাই স্বাস্থ্যমন্ত্রী কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্না এবং চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী ৪৫ লাখ ডোজ টিকা দেশে আসার কথা জানান।

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ২৭জানুয়ারি। এরপর সাত ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ডের মাধ্যমে।

কোভিশিল্ডের তিন কোটি ডোজ টিকার চুক্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি বাংলাদেশে তিন কোটি ডোজ টিকা রফতানি করবে এবং সে অনুযায়ী প্রতি মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সেই প্রতিশ্রুতি অনুযায়ী টিকা পায়নি। সেরাম থেকে কেবল জানুয়ারিতে ৫০ লাখ, ফেব্রুয়ারি এসেছে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সে হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ চুক্তির তিন কোটি টিকারম মধ্যে পেয়েছে মাত্র ৭০ লাখ টিকা। তবে দেশে আসা কোভিশিল্ডের এক কোটি দুই লাখ ডোজের মধ্যে বাকিটা ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া।

টিকার সংকটের মধ্যে সরকার বিভিন্ন দেশের সঙ্গে টিকার জন্য যোগাযোগ শুরু করে। যার মধ্যে অন্যতম চীনের সঙ্গে টিকা কেনার জন্য চুক্তি। এ চুক্তির আওতায় দেশে সিনোফার্মের ২০ লাখ ডোজ এলো। তবে এর আগে বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছে চীন। সেখান থেকে পাওয়া টিকার মাধ্যমে দেশে দ্বিতীয় দফায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

গতকাল কোভ্যাক্স সুবিধার আওতায় মডার্নার টিকা আসার আগে এ সুবিধায় গত ৩১ মে দেশে আসে ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা। সে টিকাও দেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর গত ১ জুলাই জানায়, দেশে কোভিশিল্ড দেওয়া হয়েছে এক কোটি ১ লাখ ৯ হাজার ৯২৮ ডোজ। হাতে রয়েছে মাত্র ৯০ লাখ ৭২ হাজার ডোজ।

ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৯২৪ জনকে। সে হিসেবে ফাইজারের টিকা হাতে রয়েছে ৯৯ হাজার ৬৭৮ ডোজ আর সিনোফার্ম দেওয়া হয়েছে ৩ হাজার ৪৩৮ ডোজ। সে হিসেবে গতকালের সিনোফার্ম বাদ দিয়ে হাতে রয়েছে ১০ লাখ ছয় হাজার ১৬২ ডোজ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম