কোভিশিল্ড আছে আর ৮৭ হাজার ডোজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ২১:৫৭ আপডেট : ০৫ জুলাই ২০২১, ২১:৫৭

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এক কোটি এক লাখ ১২ হাজার ৬১৫ ডোজ। এগুলোর পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এখন পর্যন্ত দেশে এক কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। সেই অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮৭ হাজার ৩৮৫ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে। সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।   

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯২ হাজার ৬০০ জন। আর শুধু আজকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৯৩ জনকে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের সবাইকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজ টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।  

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে এক হাজার ১৪৬ জনকে, আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩ হাজার ৮৮৮ জনকে।

এছাড়া ৮৯ হাজার ৪৩৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৪৫৩ জনকে।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে পার্শ্ববর্তী জেলায়, কোন কেন্দ্রের কোথায়
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
ধানমন্ডিতে জুয়েলার্সের দোকান থেকে ৩৮ কোটি টাকার গহনা চুরি: ৩ আসামি রিমান্ডে
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
আমদানি-নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: তিতুমীর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন