কোভিশিল্ড আছে ৮৭ হাজার ডোজ, সিনোফার্ম শেষ ৯৭ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২৩:৫৫আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:৫৫

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে এক কোটি ১ লাখ ১৩ হাজার ১৯৬ ডোজ। এগুলো পুরোটাই দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন। এখ পর্যন্ত ভারত থেকে দেশে  ভ্যাকসিন এসেছে মোট ১ কোটি ২ লাখ ডোজ। সেই হিসাবে   কোভিশিল্ডের টিকা মজুত আছে আর মাত্র ৮৬ হাজার ৮০৪ ডোজ।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।   

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখনও পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৩ হাজার ১৮১ জন। শুধু মঙ্গলবার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৮১ জনকে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যমতে, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট।  এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।  

এদিকে  আজ  ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ১২২ জনকে। এখনও পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৫ হাজার ১০ জনকে।

এছাড়া এ পর্যন্ত ৯৭ হাজার ৪৩২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে আজ  প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৯৯৪ জনকে।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন।

 

/এসও/এপিএইচ/  
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে মিললো ইয়াবা তৈরির কারখানা, গ্রেফতার ৪
কেরানীগঞ্জে মিললো ইয়াবা তৈরির কারখানা, গ্রেফতার ৪
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
২৬ দেশের অংশগ্রহণে চলছে বিশ্বমানের পাঠ
২৬ দেশের অংশগ্রহণে চলছে বিশ্বমানের পাঠ
তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
তারেক রহমান বেশি দিন সরকার চালাতে পারবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক