কলকাতায় ৩ জেএমবি জঙ্গি গ্রেফতার

কলকাতা প্রতিনিধি
১১ জুলাই ২০২১, ২৩:২৪আপডেট : ১১ জুলাই ২০২১, ২৩:২৫

কলকাতা শহরে ফের গ্রেফতার ৩ বাংলাদেশি জঙ্গি। রাতভর অভিযান চালিয়ে তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এরা সবাই নব্য জেএমবি সদস্য বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। বেশ কিছুদিন আগে থেকেই এরা ডেরা বেঁধেছিল কলকাতায়। ভুয়া পরিচয়পত্র দাখিল করে বাড়িভাড়া পেতেও সমস্যা হয়নি। এরপর গোপন সূত্রে শহরে তাদের অস্তিত্বের কথা জানতে পেরে এসটিএফ অভিযান চালায়। তাতেই ধরা পড়ে ৩ জন।

এসটিএফ সূত্রে খবর, গ্রেফতারকৃতদের নাম– নাজিউর রহমান, রবিউল ইসলাম, সাবির। এরা নব্য জেএমবিতে  স্লিপার সেলের হয়ে কাজ করত। কিন্তু কলকাতায় ঠিক কী উদ্দেশে এসেছিল, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। বিস্তারিত জানতে চলছে জেরা।

শহরের বুকে বসেই সন্দেহভাজন কাজকর্ম করছে বাংলাদেশের কয়েকজন বাসিন্দা, গোপন সূত্রে এই খবর পেয়ে শুক্রবার গভীর রাতে তল্লাশি চালান এসটিএফ কর্মকর্তারা।

জানা গেছে, এরা বেহালায় বাড়ি ভাড়া করে থাকত। ভাড়া নেওয়ার সময়ে তারা জানায় এক আত্মীয় চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে ভর্তি, তাই তারা দেখভালের জন্য বাড়ি ভাড়া নিতে চায়। সেই বাড়িতে গোপন অভিযান চালিয়েই নাজিউর, রবিউলদের গ্রেফতার করে এসটিএফ।

পশ্চিমবঙ্গে জেএমবি জঙ্গিদের সক্রিয়তা নতুন নয়। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডই তার উদাহরণ। এরপরও বীরভূম, মুর্শিদাবাদ থেকে বিভিন্ন সময়ে জেএমবি সদস্যদের গ্রেফতার করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই