ভারী বৃষ্টিপাতের পর লন্ডনে আকস্মিক বন্যা

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২১, ০২:২২ আপডেট : ২৬ জুলাই ২০২১, ০২:২২
image

ভারী বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাস্তা ও আন্ডারগ্রাউন্ড লাইনে পানির উচ্চতা দ্রুত বেড়ে যাওয়ায় বেশ কিছু গাড়ি আটকে পড়ার খবরও পাওয়া গেছে। রবিবার কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় তিন শতাধিক জরুরি কল পেয়েছে সেখানকার ফায়ার সার্ভিস। খারাপ আবহাওয়ায় ঘরের বাইরে বের হওয়ার বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বেশিরভাগ স্থানে বজ্র বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোনও কোনও এলাকায় ৭৫ থেকে একশ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, লন্ডনের কাছে দুইটি এলাকায় জোরালো বন্যার সতর্কতা জানানো হয়েছে। এছাড়া আরও ১৪টি এলাকায় বন্যা হতে পারে বলেও জানানো হয়।

ওয়ালথামস্টো এলাকার বাসিন্দা ক্রিস ডেট এক টুইট বার্তায় জানিয়েছেন, বাসে উঠতে গিয়ে তার পা তলিয়ে গেছে। তিনি বলেন, ‘এটা খাল, রাস্তা নয়।’ সাইকেল চালক এডি ইলিয়ট জানান, কুইনসটাউন এলাকার কাছে একটি সড়ক প্রায় অচল হয়ে পড়েছে। তিনি বলেন, লন্ডনে জন্ম ও বেড়ে উঠলেও এই রকম কিছু আগে কখনওই দেখেননি তিনি।

বন্যার কারণে বন্ধ হয়ে গেছে লন্ডনের বেশ কিছু সড়ক। এছাড়া বিভিন্ন পথে যাত্রাও বিলম্বিত হচ্ছে। এছাড়া আটটি টিউব স্টেশন এবং একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা স্টিভেন কিটস জানিয়েছেন, রবিবার বিকেলে লন্ডনের কয়েকটি এলাকায় একশ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত সপ্তাহের তীব্র গরমের পর ভারী বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও আকস্মিক বন্যায় তৈরি হয়েছে দুর্ভোগ।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিডিনিউজের প্রধান সম্পাদক
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বাংলাদেশী মেয়রের কাউন্সিলে আর্থিক সংকট, ১৯ মিলিয়ন পাউন্ড ঘাটতির আশঙ্কা
সর্বশেষ খবর
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের