প্রণোদনা পেতে শুরু করেছেন করোনা ইউনিটের নার্সরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৭:২২ আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৭:৩০

করোনা ইউনিটে দায়িত্বপালনকারী নার্সরা সরকারঘোষিত প্রণোদনার টাকা পেতে শুরু করেছেন। সোমবার (২৬ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রণোদনার চেক হস্তান্তর করেন।

নাজমুল হক বলেন, ‘করোনা ইউনিটে যেসব নার্স কাজ করেছেন, তাদের প্রণোদনার চেক দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবাই পাবেন এই বিশেষ প্রণোদনা।’

প্রসঙ্গত, দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন তথা দুই নম্বর ভবনে করোনা রোগীদের চিকিৎসা চলছে। আর এই হাসপাতালে কর্মরত রয়েছেন প্রায় দুই হাজার ছয়শ’ নার্স। তাদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১১শ’ ৬২ জন নার্সকে প্রণোদনার চেক দেওয়া হবে। বাকিদের পর্যায়ক্রমে টাকার চেক দেওয়া হবে।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক চেক হস্তান্তর অনুষ্ঠানে বলেন, ‘দেশের এ দুর্যোগ মুহূর্তে নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের জন্য কাজ করেছেন। তাদের সরকারের পক্ষ থেকে এ বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। প্রথমপর্যায়ে যারা করোনা ইউনিটে কাজ করছেন এখন শুধু তাদের দেওয়া হচ্ছে।’

‘ডিউটি রোস্টার অনুযায়ী সব নার্সই পর্যায়ক্রমে করোনা ইউনিটে কাজ করবেন। তাদেরও এ বিশেষ প্রণোদনা দেওয়া হবে’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক আশরাফুল আলম, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন পাটোয়ারীসহ নার্স নেতারা।

/এআইবি/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
সরকারের মানবিকতাকে দুর্বলতা ভাবলে ভালো হবে না: সালেহ শিবলী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো