দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২১, ১৬:২০ আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৬:২০

চট্টগ্রামে আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তবে করোনা আক্রান্ত হননি। গত শুক্রবার (০৬ আগস্ট) তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সোমবার (০৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এসএম হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, গত ৫ আগস্ট পরীক্ষায় ওই ব্যক্তি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত বলে শনাক্ত হন। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

এ নিয়ে চট্টগ্রামে দুই জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২৮ জুলাই চট্টগ্রামে প্রথম এক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন। করোনা থেকে সুস্থ হয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হন  ষাটোর্ধ্ব ওই নারী। সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়।

নতুন করে আক্রান্ত ৪৮ বয়সী এই ব্যক্তির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুদিন আগে ওই ব্যক্তির দাঁতে ব্যথা শুরু হয়। এরপর পরিবারের লোকজন তাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যান। ওই চিকিৎসকের পরামর্শে তাকে ২৫ জুলাই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার মুখের একপাশ ফুলে গিয়ে চোখসহ ঢেকে যায়। পরে সন্দেহ থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। গত ৫ আগস্ট প্রতিবেদন আসে তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। 

ডা. সুযত পাল আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি তিনি করোনা আক্রান্ত ছিলেন না। তবে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার জটিলতা আছে।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে আরেক নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
চট্টগ্রামে করোনা থেকে সুস্থ নারী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত
ভারতে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণের মৃতের সংখ্যা ৪,৩০০
সর্বশেষ খবর
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও