অননুমোদিত অনলাইন মিডিয়া বন্ধের বিষয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ১৭:২৪আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৭:২৪

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ অনুযায়ী দেশে অননুমোদিত ও নিবন্ধনবিহীন অনলাইন মিডিয়াগুলো কেন বন্ধ করা হবে না ‑ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলেছেন আদালত।

এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৬ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

এর আগে গত ৫ মে সংবেদনশীল সংবাদসহ যে কোনও খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদ মাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন চেয়ে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নোটিশ প্রেরণ করা হয়। তবে সে নোটিশের কোন জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু।

রিট আবেদনে বলা হয়, সম্প্রতি রাজধানীতে ২১ বছরের এক মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় দণ্ডবিধি আইনের ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়। এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালগুলোতে অগ্রহণযোগ্যভাবে নিউজ পরিবেশন করা হয়েছে। অথচ এসব সংবাদ পরিবেশনা বন্ধে বিটিআরসি কিংবা প্রেস কাউন্সিল কোন উদ্যোগ গ্রহণ করেনি।

‘এমতাবস্থায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে উঠেছে। একইসঙ্গে দেশে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো চালু থাকার পরও বিটিআরসি কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। তাই এসব পোর্টালগুলোর রেজিস্ট্রেশন জরুরি।’

আরও পড়ুন: বাংলা ট্রিবিউনসহ ৩৪টি অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেলো

নিবন্ধনের অনুমোদন পেলো আরও ৫১ অনলাইন নিউজ পোর্টাল

/বিআই/এমএস/
সম্পর্কিত
ব্যবস্থাপনা ও তদারকি পদে থাকা কর্মীদের ‘শ্রমিক’ সংজ্ঞা থেকে বাদ দেওয়ার বৈধতা নিয়ে রুল
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: আসামিপক্ষে আপিল শুনানি শুরু
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ