ডেঙ্গুতে ২৩ দিনে মৃত্যু ২৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৮:৩০ আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসের ২৩ দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ মাসে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬৫ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুম আরও জানায়, দেশে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে কেবল আগস্টের ২৩ দিনে মারা গেছেন ২৫ জন। এ ছাড়া গত জুলাই মাসে মারা গেছেন ১২ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৩ জন, আর ঢাকার বাইরে ৩৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু  রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৫৯ জন, আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট আট হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাত হাজার ১৩৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এডিসের বিস্তার রুখতে প্রতিদিনের অভ্যাসে আনুন এই পরিবর্তন
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
জেলে পাঠানো নয়, উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো: মীর শাহে আলম
সর্বশেষ খবর
প্রতিবেশীর দ্বন্দ্বে বন্ধ কবরস্থানের রাস্তা, ঘর ভেঙে লাশ দাফন
প্রতিবেশীর দ্বন্দ্বে বন্ধ কবরস্থানের রাস্তা, ঘর ভেঙে লাশ দাফন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, শীর্ষে মিরপুর
দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধসহ ১৬ নির্দেশনা
দুর্গাপূজায় ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধসহ ১৬ নির্দেশনা
সুবর্ণরেখার তীরে তুলিন, পাহাড়-অরণ্যের হাতছানিতে ঘুরে আসুন জাজাহাতু
সুবর্ণরেখার তীরে তুলিন, পাহাড়-অরণ্যের হাতছানিতে ঘুরে আসুন জাজাহাতু
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা