সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ও খুলে দিতে অনুরোধ করবো: দীপু মনি

পাভেল হায়দার চৌধুরী
০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৩২

প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আসছে সপ্তাহে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা করে সেপ্টেম্বরেই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী দীপু মনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসছে সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে তাদের সিদ্ধান্ত কী তা জানতে।’ তিনি বলেন, ‘আমরা ১২ সেপ্টেম্বরে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলোও সেপ্টেম্বরে খুলে দিতে আগ্রহী। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি না। কারণ, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটসহ বিভিন্ন বডি রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষামন্ত্রী হিসেবে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবো। এই বৈঠক ৭/৮ সেপ্টেম্বর হতে পারে। ওই বৈঠকেই বিশ্ববিদ্যালয় খুলে দিতে আমি তাদের অনুরোধ করবো।’

এর আগে গত মাসের শেষ দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অক্টোবরে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে। তবে সে সময় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোনও সরকারি সিদ্ধান্তের কথা জানা যায়নি।

শিক্ষামন্ত্রী দীপু মনি শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ খুলে দেওয়া হবে।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোও সেপ্টেম্বরে খোলার ব্যাপারে আমাদের আগ্রহ রয়েছে।’ তিনি আরও বলেন, ‘কারিগরি কমিটিও গ্রিন সিগন্যাল দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত তারিখ জানানো হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে অভিভাবক মহলের একটা চাপ তৈরি হয়েছে। এছাড়া টেকনিক্যাল কমিটিও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে আমাদের। এর আলোকেই মূলত শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা হবে এরইমধ্যে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দেশে করোনাভাইরাসের টিকা যথেষ্ট মজুত রয়েছে। কারিগরি কমিটিও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। করোনায় আক্রান্তের হারও নিম্নমুখী। এসব বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
সর্বশেষ খবর
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড