পাঁচ দিন পর আবারও রেকর্ড ভাঙলো ডেঙ্গু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪৮

গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটিই এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক রোগী। এর আগে  গত ২ সেপ্টেম্বর একদিনে সর্বাধিক ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। আর কেবল চলতি সেপ্টেম্বর মাসে আজকে পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৭৮ জন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার ২৮৬ জন এবং ঢাকার বাইরের ৫৭ জন আছেন। 

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১৩৩ জন, আর বাকি ১৪৮ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২ হাজার ৪৩৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১১ হাজার ১০১ জন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
মুগদা হাসপাতালে ধারণ ক্ষমতার তিন গুণ ডেঙ্গু রোগীর চাপ
কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, ভোগান্তিতে স্বজনরা
ডেঙ্গুতে ঝরলো আরও ৫ প্রাণ
সর্বশেষ খবর
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
তিব্বতে বন্যায় আড়াই শতাধিক ভারতীয়র হদিস নেই, নেপালে উদ্ধার ২১
প্রথমবার জুটি গড়ে শিরোপা জিতে চমক
প্রথমবার জুটি গড়ে শিরোপা জিতে চমক
কাঠগড়ায় ডনের ৫৫ মিনিট, ফাঁসির দাবিতে সালমান ভক্তদের স্লোগান
কাঠগড়ায় ডনের ৫৫ মিনিট, ফাঁসির দাবিতে সালমান ভক্তদের স্লোগান
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় আইনি ব্যবস্থার দাবি এনসিপির
শরীয়তপুরে সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় আইনি ব্যবস্থার দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’