বাস-ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৩০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. রাসেল জানান, মহাসড়কের ধলাটেঙ্গর এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পেছন দিন থেকে আসা যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আহত হন আরও তিনজন। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন বলেন, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি