সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল: ভোট ২৭ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৩:০৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩:১০

একাদশ জাতীয় সংসদের জাতীয় পার্টির অনুকূলে বন্টনকৃত সংরক্ষিত নারী আসনের শূন্যপদে উপনির্বাচন আগামী ২৭ অক্টোবর (বুধবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় ১৭ অক্টোবর (রবিবার)। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই এর তারিখ ১৮ অক্টোবর (সোমবার)।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ অক্টোবর (শনিবার)। ভোটগ্রহণ ২৭ অক্টোবর। এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাজধানীর নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের অফিস কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র জমাও একই জায়গায় দিতে হবে।

গত ১৩ সেপ্টেম্বর জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
সর্বশেষ খবর
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১২তম 
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
ইতিহাসের নীরব সাক্ষী চাঁপাইনবাবগঞ্জের তাহখানা
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরির সুযোগ
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সাধারণ রক্ত পরীক্ষাতেই গুরুতর হার্ট ফেইলিউর শনাক্তে এআইয়ের সাফল্য
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা