কবিতা

ত্রি-দশা পদার্থ

খায়রুল বাকী শরীফ
১২ অক্টোবর ২০২১, ০২:১২আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:১২

ত্রি-দশা পদার্থ

আমার অভ্যন্তরে সব আছে,
তুমি জীন দাও—আমি তাই দেবো
যা যা তুমি চাও; জল দেবো, প্রাণ দেবো, দেবো দেবতাদের চরণের পবিত্র যত ফুল ও ফল। 

আমি কিছুদিনের সহর্ষ দেবো
আবার আমিই গ্রহণ করব আবেদন শেষে, 
কিংবা আবেদন-পূর্ণতায়। 

আমি জন্মাতে পারি অভিযোগ, পারি সমাধানের প্রতিষেধক।
আমার ত্বকে তোমাদের জীবনের অক্সিজেন।
 
আমি হই ইমারত, হতে পারি পর্বত, ধারণ করি সমুদ্রের জল ও বল। 
অবস্থার প্রেক্ষিতে আমি রূপান্তরিত। 
নরমে সব হই, গরমে ভেঙে যাই বা কঠিন।

 

জন্মঘড়ি

জন্ম হয়েছিল বলে আমাকে জন্মাতে হয়নি।
জন্মঘড়ি বন্ধ হ'লে জন্ম হয় আয়ু-সংখ্যার।

ডাহুকসন্ধ্যায় আমি এসেছিলাম—একপৃথিবী আগামী নিয়ে। 
আকাঙ্ক্ষার আলো জ্বেলে পূর্ণতায় ফুটিয়েছ বনজুঁই, আবার 
বসন্তবেলায় কেউ দিয়েছে আমাজনের দাবানল। বেলুন-সন্ধ্যায় 
কেক উৎসব ডেকে আনে ঘুঘু-ডাকা দুপুর।

হিজল-সকাল পায়ে মেখে ছুটে চলে গাঁয়ের ফুলপাখি;
জন্মের আনন্দে ঝুলে থাকে বাসরলতা ও সোনালু ফুল।

হে বিকেল, তুমি কাল এসো—তোমাকে সকালের রোদে দোয়েলের 
শিস শোনাবো; ফড়িং নাচে ভুলে যাবে জন্মঘড়ি।

 

বয়স

তুমি কেবলই একটা সংখ্যা মাত্র। বিবর্তনের সাথে ধারণ করো রঙিন কতগুলো বিশেষ্য—বারো-তেরো,
ষোলো-সতেরো, চল্লিশ ও পঞ্চাশ। 

শতক হলেও কেউই... অযুত স্পর্শ করতে পারে না।
সৃষ্টি থেকেই তুমি ঊর্ধ্বগামী; যার কোনো অবনমন নেই, আছে স্থিরতা।
 
প্রতিটি আবর্তে তুমি এক একটা রঙিন কেক। উদযাপনের বেলুনও তোমাকে নামাতে পারে না।

এক, দুই, তিনে তুমি নির্ভরশীল; ষোলো-সতেরো কিংবা বিশে চির দুর্বিনীত ও সহর্ষ একটা গোলাপ।
সত্তর আশিতে আবার নির্ভরশীলতার দিকে। 

আমার সৎকাজের অবনি তোমাকে উপহার দেবো—
না থেমে, তুমি শুধু চলতে থাকো।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি