কবিতা

ঘুমোতে যাবার আগে  

আসাদ মান্নান 
১৩ অক্টোবর ২০২১, ১৭:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৩৫

ঘুমিয়ে পড়ার আগে জানালাটা বন্ধ করে দিও;
যদি ঘুম থেকে শুরু হয় চিরন্তন ঘুমযাত্রা
অচেনা ঘরের মধ্যে অনিবার্য সময়ের ডাকে
যেতে যেতে তুমি একা পাড়ি দেবে কাল মহাকাল–
সম্পর্কের সুতো বা সেতুর কোনো প্রয়োজন নেই;
বাতাসে বেলুন ওড়ে– তার মানে বাতাসে বাতাস 
অন্ধকারে ঝড় ওঠে– অন্ধকারে জানালা খুলো না,
ঘুমোতে যাবার আগে জীবনের দেনা শোধ করো।

জীবন ছড়িয়ে আছে রঙে রঙে বিচিত্র শোভায়– 
কামে ঘামে ফুলে ফলে; তবু কেন নিঃসঙ্গ মানুষ? 
যদি ভাবো একা তুমি একা আমি সকলেই একা
তাহলে পাবে না আর দেখা তার যার জন্য বাঁচা। 
পাতার ভেতর থেকে বের করে হলুদ জীবন
ঘুমোতে যাবার আগে চলো যাই এক হয়ে বাঁচি।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি