নরওয়েতে তীর-ধনুক নিয়ে হামলা, নিহত ৫

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ০২:৩৭ আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০৪:২৯

বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নরওয়েতে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, তীর ও ধনুক নিয়ে এক ব্যক্তি এ হামলা চালিয়েছে, আর এতে পাঁচ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, দেশটির রাজধানী অসলো থেকে ৮০ কিলোমিটার দূরে কংসবার্গ নামে শহরে এই হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ প্রধান ওয়েভিন্দ আস জানিয়েছেন, এক ব্যক্তিকে একাই এ হামলা চালাতে দেখা গেছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। তবে তিনি আর অন্য কোনও অস্ত্র ব্যবহার করেছেন কিনা তা নিয়েও তদন্ত চলছে।

নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যিনি ঘটনার সময় ছুটিতে ছিলেন এবং বাজার করতে বেরিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরে বলা হয়েছে, কংসবার্গ শহরের পশ্চিমে একটি সুপার মাকের্টে এলোপাতারি তীর ছুড়েছে। পড়ে সে শহরের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পুলিশ ওই শহরের বড় একটি অংশ ঘিরে রেখেছে। ওই এলাকার বাসিন্দাদের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স, পুলিশ কার, হেলিকপ্টারসহ জরুরি সেবার গাড়ি দেখা গেছে বলে খবরে বলা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, নরওয়ের পুলিশ সাধারণ অস্ত্রবিহীন থাকে। তবে জরুরি প্রয়োজনে তাদের রাইফেল এবং গান ব্যবহারের অনুমতি রয়েছে। এই ঘটনার বলে পুলিশ সদর দফতর থেকে জরুরি ঘোষণা দিয়ে সারাদেশে পুলিশ কর্মকর্তাদের অস্ত্র বহনের নির্দেশ দেওয়া হয়েছে।  

নরওয়ের জাস্টিস মিনিস্ট্রি থেকে টুইট করে বলা হয়েছে, জাস্টিস মিনিস্টার মনিকা মিল্যান্ড বিষয়টি অবগত এবং তিনি নিবিড়ভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

/ইউএস/
সম্পর্কিত
অস্ত্রাগার ভেঙে পিস্তলসহ ৭ শতাধিক গুলি লুট, ক্ষতি ২১ কোটি টাকা: টুঙ্গিপাড়া থানা পোড়ানোর মামলায় আসামি যারা
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
এবার সৌদি আরবের বন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
সর্বশেষ খবর
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
কাশ্মীরের প্রথম কেবল-স্টেড রেলসেতু পেরোলো বন্দে ভারত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড