তবু খুশি শাবনূর

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৬:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:২৬

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিপত্তিতে পড়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর। হাতছাড়া হতে বসেছিল তার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট। কারণ হ্যাকড হয়েছিল এই নায়িকার ইমেইল অ্যাকাউন্ট। যেটার মাধ্যমেই ব্যবহার করতেন তার সোশ্যাল হ্যান্ডেলগুলো।

অবশেষে খুশির হাসি হাসলেন এ তারকা। জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তার কাছে। আর এ কারণে নতুন করে ইউটিউব চ্যানেল চালু করবেন। 

শাবনূর বলেন, ‘খুবই ভালো লাগছে যে, আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছি। তবে ইউটিউব চ্যানেলটি খুইয়েছি। দুঃখ নেই। দ্রুতই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ইদানীং বেশ সরব ৯০ দশকের নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নন্দিত এই চিত্রতারকা। তার সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া প্রবাসী।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন