আ.লীগ প্রার্থীর নির্বাচনি সভায় বিএনপি নেতা প্রধান অতিথি

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ২২:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:১৫

ঝিনাইদহের কালীগঞ্জে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে এক নৌকা প্রার্থীর নির্বাচনি সভায় প্রধান অতিথি হয়েছেন উপজেলা বিএনপির নেতা। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়েছে। এদিকে, রবিবার (২৫ অক্টোবর) বিকালের এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।

জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ঘোষণার পর কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় নৌকার প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। এতে ৩নং কোলা ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদশাকে। রবিবার উপজেলার দামদারপুর বাজারের ঈদগাঁ মাঠে নির্বাচনি পথসভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে ওই নির্বাচনি সভায় প্রধান অতিথি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নূরুল ইসলামকে।

ওই সভায় বিএনপি নেতা ডা. নূরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমি একজন বিএনপির নেতা। কিন্তু গ্রামের স্বার্থে সবাই মিলে বাদশার নৌকা মার্কায় ভোট দিতে হবে। জোরালোভাবে মাঠে নেমে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে।’

এ বিষয়ে কথা বলতে ডা. নূরুল ইসলামের বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অপরদিকে, নৌকা প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন বাদশা বলেন, ‘আমি ব্যস্ত আছি, পরে কথা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইরান যুদ্ধ বন্ধে তৃতীয়বার প্রস্তাব পাস মার্কিন প্রতিনিধি পরিষদে
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
ইইউতে বাংলাদেশের পোশাকে বড় ধাক্কা, রফতানি কমলো ১৪%
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার