রাজনৈতিক কর্মসূচির জন্য কারও অনুমতি নেবেন না নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ১৫:৩৭ আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫:৩৭

বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের সমন্বয়ক এবং ডাকসুর সাবেক ভিপি ও সদ্য গঠিত রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, আমরা আজকের এই অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে করতে চেয়েছিলাম।  যে কারণে ছোট্ট পরিসরে আমরা এটি করছি। কিন্তু রাজনৈতিক কর্মসূচির জন্য তো আমরা কারও কাছে অনুমতি নিতে যাবো না। রাজনৈতিক কর্মসূচির অধিকার এদেশের সংবিধান দিয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে দলের ঘোষণা দেওয়ার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা জায়গা চেয়েছিলাম কিন্তু পাইনি। যার কারণে এখানে ছোট পরিসরে করতে হচ্ছে। আমরা আর কাউকে এজন্য বলিনি।  নিরস্ত্র সভা সমাবেশ করার অধিকার এদেশের সংবিধান দিয়েছে। পুলিশের কাছে কিন্তু আমরা অনুমতি চাইনি। আমরা বাইরে একটা সমাবেশ করতে চেয়েছিলাম। যেখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। আইনশৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য আমরা বলেছিলাম। জাফরুল্লাহ স্যার-সহ কিছু বিদেশি মেহমান থাকতো, তাদের নিরাপত্তার জন্য চেয়েছিলাম। সেটা তারা সহযোগিতা করেনি। সেজন্য আমরা অল্প পরিসরে অনুষ্ঠান করছি। কিন্তু আন্দোলন সংগ্রাম করার জন্য কারও কাছে আমরা অনুমতি নেবো না। আমরা সেই উত্থান দেখিয়েছি, কোটা সংস্কার আন্দোলনে। ছাত্রসমাজের সঙ্গে কিন্তু আমরা বেইমানি করিনি। দাবি কিন্তু আদায় করছি।  তাই আশা করছি, সামনের দিনগুলোতে শুধু ছাত্রসমাজ না, নানা পেশার মানুষ এখানে আছে, তাদের মাধ্যমেই আগামী দিনে মানুষের অধিকার আদায়ে কাজ করতে পারবো।’   

অন্য দলের সঙ্গে জোট গঠন প্রসঙ্গে নুর বলেন, ‘বাংলাদেশের সংবিধান ও আইন মেনে যারা রাজনীতি করতে পারে, বর্তমান সংকটে যারা রাজনীতির মাঠে লড়াই সংগ্রাম করতে প্রস্তুত, তাদের সঙ্গে নিরপেক্ষ সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে জোটগত আন্দোলন হতে পারে। কারণ, এই দায়িত্ব আমাদের একার না, আর আমরা একা পারবো না। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।’

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই 
প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের
আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার
সর্বশেষ খবর
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
চা-বাগান থেকে সমুদ্রতট, ৭৪ ঘণ্টার সফরে ভারতের নানা রূপ দেখায় যে ট্রেন
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
বদলে গেছে নদীর চেহারা, এভাবে দখল করলো কারা?
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?