পুকুরে নেমে প্রাণ গেলো ৪ শিশুর

নওগাঁ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৬:৩৮ আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৬:৪৫

নওগাঁ শহরে পুকুরে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো—ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। তাদের বয়স ছয় থেকে ১০ বছরের মধ্যে বলে জানিয়েছে স্থানীয়রা। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসলে নামে ছয় শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। বাকি দুই জন পাড়ে ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে। নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে চার শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
শিশুকে ‘আছড়ে হত্যা’ : বাবাকে রিমান্ডে চায় পুলিশ
সর্বশেষ খবর
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
সচিব পরিচয়ে কম দামে জমি বিক্রির কথা বলে ৩০ লাখ টাকা আত্মসাৎ
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
গরিবের স্বাস্থ্যকেন্দ্রে ৬ ঘণ্টার তাণ্ডব, টেরই পেলো না পুলিশ?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
মীরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় আগুন 
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা