পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম চড়া, সবজির দাম কমতির দিকে

গোলাম মওলা
১৯ নভেম্বর ২০২১, ১৮:০০আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৪৫

শীতের সবজির সরবরাহ বেড়েছে। এর কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। ইতোমধ্যে কমতে শুরু করেছে কিছু সবজির দাম। অবশ্য ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় সবজির দাম কাঙ্ক্ষিত হারে কমছে না। অন্যদিকে নতুনভাবে বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ৬০ টাকা কেজি থাকা দেশি পেঁয়াজ এই সপ্তাহে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। একইভাবে গত সপ্তাহে ১৫০ টাকা কেজির ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৬৫ টাকা কেজি দরে। শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

সবজি বিক্রেতারা বলছেন, বাজারে নতুন সবজি আসতে শুরু করলে দাম আরও কমে যাবে। তাদের মতে, ‘ডিজেলের দাম বেশি হওয়ায় ট্রাক ভাড়া বেশি পড়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে বাজারে। ট্রাক ভাড়া কম থাকলে বর্তমানে সবজি আরেকটু কমে পাওয়া যেতো।’

বাজারের তথ্য বলছে, কয়েক মাস ধরে বাজারে চড়া ছিল সব ধরনের সবজির দাম। কিছু দিন আগেও ৬০-৭০ টাকার নিচে কোনও সবজি পাওয়া যাচ্ছিল না। তবে ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরও কম থাকার কথা। সেই তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজার ঘুরে দেখা গেছে, বড় আকারের একটি ফুলকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০-৭০ টাকা। একইভাবে বাঁধাকপি প্রতিটি ৪০ টাকা। বরবটি ৮০ টাকা থেকে কমে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা কেজির শিম ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবারের বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ দাম কমে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া শসা ৪০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে আগের মতো টমেটোর দাম ১৪০ টাকা আর গাঁজর বিক্রি হচ্ছে কেজি ১২০ টাকায়। 

রাজধানীর মালিবাগে কাঁচাবাজার করতে আসা তামিম হোসেন রাজ বলেন, ‘কয়েক মাসের তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে। তবে শীতের মৌসুম অনুযায়ী দাম এখনও বেশি। অধিকাংশ সবজির দাম ৫০ টাকার ওপরেই।’

ব্যবসায়ীরা সোনালি মুরগির কেজি বিক্রি করছেন ২৯০-৩২০ টাকায়। লাল লেয়ার মুরগির কেজি এখন ২৪০-২৫০ টাকা। গত সপ্তাহের মতো ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫-১২০ টাকা। 

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
দ্রব্যমূল্য: কাগজে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিত্যপণ্যের বাড়তি দামের চাপে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
চর ও দুর্গম এলাকার শিক্ষকদের দূরত্ব-ভাতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী
ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব
ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেফতার আসামিদের নিয়ে যা জানালো র‌্যাব
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্তব্যবস্থা নিশ্চিত করা জরুরি: হিউম্যান রাইটস ফোরাম
গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
গুম প্রতিরোধ বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল