জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ১১: ইন্ডিয়া টুডে

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২১, ১৬:৩৩ আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫২

ভারতের সাবেক সেনাপ্রধান এবং দেশটির প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে তামিল নাড়ুর নীলগিরি পাহাড়ে এটি বিধ্বস্ত হয়। এ সময় এতে ১৪ আরোহী ছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

হেলিকপ্টারটিতে আরোহীদের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও তার স্ত্রী মধুলিকা, প্রতিরক্ষা সহকারীসহ কয়েকজন কর্মী, নিরাপত্তা কমান্ডো এবং বিমান বাহিনীর কর্মকর্তারা ছিলেন। ভেঙে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, আহতদের ওয়েলিংডন ঘাঁটির সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। জেনারেল বিপিনকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ১১: ইন্ডিয়া টুডে

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) হেলিকপ্টারটিতে জেনারেল বিপিন রাওয়াতের থাকার কথা নিশ্চিত করেছে। তবে তার অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল জে জে সিং সম্প্রচারমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, প্রাথমিকভাবে উদ্ধার করা মরদেহগুলো এতটাই দগ্ধ হয়েছে যে তাদের শনাক্ত করা কঠিন। উদ্ধারকৃতরাও মারাত্মক দগ্ধ হয়েছেন।

পুরো ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী পার্লামেন্টেও এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম