আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২১, ১০:৪৩ আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৪৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। রবিবার (২৫ ডিসেম্বর) রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ আয়োজন করা হয়। সেখানে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃণাল কান্তি দাস, মীর্জা আজম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সরকার দলীয় মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নেতৃবৃন্দ বক্তব্যে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করে নির্বাচনি জনসভা করে। এটা সরাসরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধক। তাই নির্বাচন কমিশনের প্রতিশ্রুত মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো, যা কার্যকর করা নির্বাচন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মেয়র ও কাউন্সিউলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
সর্বশেষ খবর
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
পূজার ছুটিতে বেশির ভাগ এলাকায় ব্যাংক বন্ধ, কিছু এলাকায় খোলা 
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে ঐকমত্য, বিনিয়োগে জোর সরকারের
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা