ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক, শর্ত দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১২:২০আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:২৬

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্যে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসের সদস্য হতে জানান তিনি।

তার ভাষ্য, ‘এখন তাদের এটি করার সময় এসেছে।’’

শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেছেন, ‘আব্রাহাম অ্যাকর্ডের অধীনে রিয়াদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি না হলে তিনি সৌদি আরবের সঙ্গে কোনও বেসামরিক পারমাণবিক চুক্তি নিয়ে আগাবেন না।’

এর আগে বুধবার (২২ জুলাই) ওয়াশিংটন ও রিয়াদ সৌদি আরবে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এ ঘটনার এক দিন পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি শর্ত ঘোষণা করে বলেন, ‘সৌদি আরবকে প্রথমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে।’

শুক্রবারও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘চুক্তি স্বাক্ষরের আগে তিনি জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে এ বিষয়ে কথা বলেননি। তবে বিষয়টি সব সময়ই প্রকাশ্য ছিল। ক্রিস রাইট এবং সৌদি আরব উভয়ই এ বিষয়ে অবগত ছিল।’

আল জাজিরা জানিয়েছে, পারমাণবিক চুক্তির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি যুক্ত করে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যের বিষয়ে সৌদি আরব এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে না। অন্যদিকে, ইসরায়েলের বর্তমান সরকার এ অবস্থানের কঠোর বিরোধিতা করে আসছে।

ট্রাম্প প্রশাসন প্রাথমিকভাবে ইসরায়েলের নাম উল্লেখ না করেই পারমাণবিক সহযোগিতা চুক্তিটিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয় দেশের জন্যই উপকারী হিসেবে তুলে ধরেছিল।

বুধবার (২২ জুলাই) এক বিবৃতিতে জ্বালানিমন্ত্রী বলেন, ‘এই চুক্তিগুলো মার্কিন-সৌদি বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা, দেশে সমৃদ্ধি আনা এবং বিদেশে আমাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।’

ট্রাম্প প্রশাসন এই চুক্তিকে ‘কয়েক দশকব্যাপী, বিলিয়ন বিলিয়ন ডলারের অংশীদারত্ব’ বলে অভিহিত করেছে। চুক্তিটি পর্যালোচনার জন্য এখন কংগ্রেসে উপস্থাপন করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হয়নি। তবে কয়েকটি মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক জ্বালানি আমদানির পরিবর্তে নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।

নতুন পারমাণবিক চুক্তিটি ৩০ বছর মেয়াদি হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশটিতে মার্কিন প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তর করা হবে।

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশের পারস্পরিক স্বার্থ রক্ষার্থে জ্বালানির উৎস বৈচিত্র্যময় করা, অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়ন এবং সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের প্রচেষ্টাকে’ জোরদার করবে।

/এনআই/
সম্পর্কিত
ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুল-মেকআপেই প্রায় ৫ লাখ ডলার খরচ
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বশেষ খবর
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
জ্বালানি সংকট নিয়ে কথা বললে স্বৈরাচার ফিরবে বলে হুমকি দেয় সরকার: জামায়াত আমির
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে